ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ

আমার বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬, ১১:১৯

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ। সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ২২তম বিশেষ অধিবেশনে বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে, সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে কোনো প্রকার আপস গ্রহণযোগ্য নয়।

গত শনিবার অনুষ্ঠিত এই অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। গতকাল রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

অধিবেশনে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘আন্তর্জাতিক আইন, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা আমাদের নৈতিক ও আইনি দায়িত্ব। মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি বজায় রাখতে ওআইসির সম্মিলিত অঙ্গীকারের সঙ্গে বাংলাদেশ সম্পূর্ণভাবে একাত্ম।’ তিনি আরও উল্লেখ করেন, ওআইসি সনদের মূল ভিত্তিই হলো সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক অখণ্ডতা রক্ষা করা, যা থেকে বিচ্যুত হওয়া কোনোভাবেই সম্ভব নয়।

অধিবেশনের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের পক্ষ থেকে তথাকথিত ‘সোমালিল্যান্ড’-এর স্বীকৃতির সাম্প্রতিক সিদ্ধান্ত এবং এর ফলে সোমালিয়ার সার্বভৌমত্বের ওপর সৃষ্ট হুমকি পর্যালোচনা করা। এ প্রসঙ্গে তৌহিদ হোসেন ইসরায়েলি এই পদক্ষেপকে আন্তর্জাতিক রীতিনীতির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেন। তিনি ওআইসিকে আহ্বান জানিয়ে বলেন, ‘ইসরায়েলের এই তথাকথিত স্বীকৃতিকে ওআইসি-র পক্ষ থেকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান এবং তীব্র নিন্দা জানানো উচিত।’

তিনি আরও সতর্ক করে দেন, এ ধরনের একতরফা সিদ্ধান্ত আফ্রিকার ওই অঞ্চলে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে, যার ফলশ্রুতি হবে দীর্ঘমেয়াদি এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

উপদেষ্টা তৌহিদ হোসেন তাঁর বক্তব্যে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ এবং অবিচল সমর্থন জোরালোভাবে পুনর্ব্যক্ত করার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব কোনোভাবেই আলোচনার বিষয় হতে পারে না। অবৈধ কোনো তৎপরতা বা বাহ্যিক চাপ মুসলিম বিশ্বের সংহতি বিনষ্ট করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতাই একতরফা সিদ্ধান্তের ঊর্ধ্বে স্থান পাবে।’

পররাষ্ট্রমন্ত্রী পরিষদের এই বিশেষ অধিবেশনের আগে দিনব্যাপী সিনিয়র কর্মকর্তাদের একটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা ফিলিস্তিনি জনগণের ওপর চলমান নিপীড়নের নিন্দা জানান। বৈঠকে ফিলিস্তিন ইস্যুকে ওআইসির ‘কেন্দ্রীয় বিষয়’ হিসেবে পুনরায় নিশ্চিত করা হয়। বাংলাদেশ প্রতিনিধি দল ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে তাদের চিরন্তন অবস্থান পুনর্ব্যক্ত করে এবং সোমালিয়ার সংকটের সঙ্গে সামগ্রিক মুসলিম উম্মাহর স্বার্থের যোগসূত্র তুলে ধরে।

আমার বার্তা/জেএইচ

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার দিকে নজর

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সরকারপতনের ব্যাপারটি পুরোপুরি নির্ভর করছে দেশটির জনগণের ওপর এবং

নেতানিয়াহুর আহত বা নিহত হওয়ার খবর নিয়ে গুঞ্জন: তাসনিম নিউজ

ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম

আমরা হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর অপেক্ষায় আছি: আইআরজিসি

আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীকে মোকাবিলা করার জন্য অপেক্ষা করছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু