ই-পেপার শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরান যুদ্ধের কারণে ছেলের বিয়েতে যাওয়া বাতিল করছেন ট্রাম্প?

আমার বার্তা অনলাইন
২২ মে ২০২৬, ১৪:১৪

ইরান যুদ্ধের কারণে নিজের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।

সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প, “সে (ডোানাল্ড ট্রাম্প জুনিয়র) চেয়েছিল যে আমি (বিয়েতে) উপস্থিত থাকি। আমাকে সে বলেছিল যে এটা একদম ছোটোখাটো একটি ব্যক্তিগত অনুষ্ঠান হবে এবং আমি যেন সেখানে থাকি।”

“আমি তাকে বলেছি, আমার জন্য এটা ভালো সময় নয়; এই মুহূর্তে আমি ইরান নিয়ে খুবই ব্যস্ত এবং অন্যান্য ব্যস্ততাও আছে।”

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম স্ত্রীর নাম ইভানা মেরি জেলনিকোভা। ১৯৭৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডোনাল্ড ট্রাম্প এবং ইভানা মেরি জেলনিকোভা। এই দম্পতির প্রথম সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র (৪৮), পরিচিত ও বন্ধুমহলে যিনি ডন জেআর নামে পরিচিত।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ব্যতীত আরও দুই সন্তান আছে ট্রাম্প-ইভানা দম্পতির— ইভাঙ্কা ট্রাম্প (৪৪) এবং এরিক ফ্রেডরিক ট্রাম্প (৪২)।

বর্তমানে ট্রাম্পের রিয়েল এস্টেট কোম্পানি দ্য ট্রাম্প অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্টের পদে আছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এর বাইরে ট্রাম্পের ডানপন্থি রাজনৈতিক মঞ্চ মাগা পলিটি এজেন্ডার শীর্ষ মুখপাত্রও তিনি।

আগামী রোববার বাহামার একটি ছোটো দ্বীপে নিজের দীর্ঘদিনের বান্ধবী বেটিনা অ্যান্ডারসনকে বিয়ে করছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এ উপলক্ষে একটি ছোটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুধু নিকটাত্মীয় ও বন্ধু-স্বজনদের আমন্ত্রণ জানানো হয়েছে সেই অনুষ্ঠানে।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধের মাঝখানে যদি তিনি ছেলের বিয়েতে যেতেন— সেক্ষেত্রে সংবাদমাধ্যমগুলো কীভাবে সেই সংবাদ প্রচার করত— সে সম্পর্কেও তিনি পুরোপুরি সচেতন।

“এই একটি ব্যাপার— যেটিকে আমি জয় করতে পারিনি। যদি আমি উপস্থিত থাকি— তাহলে আমি মরব, যদি উপস্থিত না ও থাকি— তাহলেও ভুয়া সংবাদের যন্ত্রণায় আমি মারা যাব।

সূত্র : এএফপি

আমার বার্তা/জেএইচ

কিউবা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কো রুবিও

কিউবা যুক্তরাষ্ট্রের জন্য একটি জাতীয় নিরাপত্তা হুমকি এবং দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতার সম্ভাবনা খুবই

নিজেদের মজুত বাড়াতে তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত করলো যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ নিশ্চিত করতে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত

ভারতে কেন আলোড়ন তুলেছে জেন–জিদের ‘ককরোচ জনতা পার্টি’

জেন-জি বা নতুন প্রজন্মের নানা উদ্বেগ ও সমস্যা নিয়ে মাত্র পাঁচ দিন আগে যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও জাতিসংঘে জলবায়ু প্রস্তাব পাস

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় রাষ্ট্রগুলোর সুস্পষ্ট আইনি দায় রয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দিনের মধ্যে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং: সড়কমন্ত্রী

কিউবা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কো রুবিও

বদলির কথা বলে মোটা অঙ্কের টাকা আদায়, মন্ত্রণালয়ের কর্মচারী গ্রেফতার

ড্রেসিংরুমের বদলে যাওয়া পরিবেশেই সাফল্য দেখছেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ কে এই থমাস ডুলি?

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে : জামায়াত

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

“৩৬ জুলাই”য়ে শেখ হাসিনার কতৃত্ববাদী শাসনের পতন: রাষ্ট্র বিজ্ঞানের তাত্ত্বিক পর্যালোচনা

শুধু ত্বক নয়, সূর্যের ক্ষতি থেকে চুলও বাঁচাবে সানস্ক্রিন

রামিসা হত্যার দ্রুত বিচার হলে বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরবে: সেলিমা রহমান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট

ব্রয়লার ও ডিমের দাম কমলেও বেড়েছে মাছের দাম

আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে বিলম্বিত হয়: মঈন খান

আসামি সোহেল অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল: ডিবিপ্রধান

সুন্দরবনে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

ঈদের আগে বাড়ল আদার দাম, স্বস্তি পেঁয়াজ-রসুন ও মসলাতে

ইরান যুদ্ধের কারণে ছেলের বিয়েতে যাওয়া বাতিল করছেন ট্রাম্প?

আঙুল ভাঙা মার্টিনেজকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার