ই-পেপার মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

রোজায় ডায়াবেটিস রোগীরা চিনির বদলে যা খেতে পারেন

অনলাইন ডেস্ক:
১৫ মার্চ ২০২৫, ১১:১৬

ডায়াবেটিস রোগীদের জন্য রমজান মাসে রোজা রাখা একটি চ্যালেঞ্জ হতে পারে। রোজার সময় দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে রক্তে শর্করার মাত্রা কমে যেতে পারে, আবার ইফতার ও সেহরিতে অতিরিক্ত খাওয়ার ফলে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।

অনেকেই ইফতারে চিনি মেশানো শরবত পান করেন। ফলে শর্করার মাত্রা বেড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। ইফতারে ডায়াবেটিস রোগীরা চিনির বিকল্প হিসেবে অনেক কিছুই খেতে পারেন। যেমন-

খেজুর : মিষ্টির অভাব পুরণে ব্যবহার করতে পারেন খেজুরও। ফল হিসেবে খেজুর খুবই স্বাস্থ্যকর এবং ডায়াবেটিস রোগীদের জন্যে অতিরিক্ত কোন ঝুঁকির সৃষ্টি করেনা। খেজুর যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে।

বাদামী চিনি : বাদামী চিনিকে ইংরেজিতে বলা হয় ব্রাউন সুগার। আর আঞ্চলিকভাবে এটিকে আমরা সবাই লাল চিনি হিসেবেই চিনি। এটিও স্বাদের দিক দিয়ে সাদা চিনির চেয়ে কোন অংশে কম নয়। তবে ক্ষতির দিক দিয়ে অনেক পিছিয়ে। এই উপাদানটিতে রয়েছে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম ও আয়রন। এ চিনিও সাদা চিনির মতো যে কোন খাবারের সঙ্গে ব্যবহার করা যায়।

মধু : মিষ্টির অভাব পূরণে চিনির উৎকৃষ্ট বিকল্প ধরা হয় মধুকে। এক কাপ চা অথবা কফিতে এক চামচ সাদা চিনির চেয়ে এক চামচ মধু অনেক উপকারী। মধু যে কেবল স্বাস্থ্যের জন্যেই ভালো তা নয়, এটি আপনাকে ওজন কমাতেও সাহায্য করবে।

ফলের রস : খাবারের সঙ্গে মিষ্টান্ন হিসেবে ফলের জুস খেতে পারেন। যেটি চিনি ব্যবহার করে তৈরি করা যে কোনো খাবারের চেয়ে অধিক স্বাস্থ্যকর বলে জানান স্বাস্থ্যবিদরা। একগ্লাস ফলের জুসে যে পরিমাণ খনিজ ও ভিটামিন থাকে তা স্বাস্থ্যর জন্য খুবই উপকারী।

গুড় : আখ থেকেই উৎপাদিত হয় গুড়। গুড় এই উপমহাদেশের মানুষের অধিক পছন্দের একটি উপাদান। গবেষণায় দেখা গেছে চা অথবা কফির সঙ্গে এক টুকরো গুড় আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এটি আপনার রক্ত সঞ্চালনকে স্বাভাবিক রাখে।

তাল মিছরি : চিনির বিকল্প হিসেবে তাল মিছরি খেতে পারেন ডায়াবেটিস রোগীরা। হজমশক্তি বাড়ায় তাল মিছরি। খাবারের পরে সামান্য তাল মিছরি খেলে হজম ভালো হয় ও বদহজম কিংবা গ্যাস্টিক্রের সমস্যা দূর করে। এছাড়া সর্দি-কাশি ও গলা ব্যথার একটি কার্যকরী ঘরোয়া দাওয়াই হলো মিছরি।

আমার বার্তা/এমই

ভ্যাপসা গরমে শরীর হবে এসির মতো ঠান্ডা, এই খাবারগুলোই মহৌষধ

প্রচণ্ড গরমে আমাদের শরীরে পিত্তের প্রভাব বেড়ে যায়। এর ফলে পেটের গোলমাল, ত্বকে র‍্যাশ এবং

তেরেঙ্গানু: মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক রাজ্য

মালয়েশিয়ার পূর্ব উপকূলের অন্যতম ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজ্য তেরেঙ্গানু (Terengganu)। এই রাজ্যটি আজ

সিলেটের পর এবার কুড়িগ্রামে বিস্তৃত নাদিরার নারী উন্নয়ন প্রকল্প

দেশের উত্তরাঞ্চলের অবহেলিত জনপদ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জামতলা গ্রামে শুরু হয়েছে নতুন সম্ভাবনার গল্প। সুবিধাবঞ্চিত

আখের রস না কি ডাবের পানি, গরমে কোনটি বেশি উপকারী?

যখন গরম চরমে ওঠে, তখন আমরা বেশিরভাগই ঠান্ডা ও সতেজকারক কিছুর দিকে হাত বাড়াই। গ্রীষ্মের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ম দিনের এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২০ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৮ জন

লাখে ৩ হাজারের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা নাজরান ফিশারিজ

ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান

১২ জেলার পুলিশের এসপি-ডিআইজি পদের ৩৯ কর্মকর্তার বদলি পদায়ন

৫ মে ‘গণহত্যা’র বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি, শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ

বাংলাদেশে শাখা খুলতে চায় অস্ট্রেলিয়ার ‘ইউনিভার্সিটি অব ক্যানবেরা’

পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব ধাপে নির্বাচন: মির্জা ফখরুল

অজ্ঞাত স্থান থেকে ভিডিও বক্তব্য দিলেন আসামি, খুঁজে পাচ্ছে না পুলিশ

অবৈধ অভিবাসন রোধ-দক্ষ জনশক্তি পাঠাতে ডিসিদের ভূমিকা রাখার আহ্বান

হাজার কোটি টাকার প্রকল্পে অনিয়ম: বিআইডব্লিউটিএ’র অপ্রতিরোধ্য আইয়ুব আলী

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে

কিছু দিন আগে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল: জ্বালানিমন্ত্রী

রোহিঙ্গা সংকট বিশ্ব এজেন্ডায় রাখতে জোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস থাকলে কী সুবিধা, মন্ত্রীকে জানাল এয়ারবাস

স্বাস্থ্য সেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা