ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

দিনে ৮ ঘণ্টা অফিসে বসে থাকেন? এই ৫ অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি

আমার বার্তা অনলাইন
১৫ নভেম্বর ২০২৫, ১০:১৬
আপডেট  : ১৫ নভেম্বর ২০২৫, ১০:১৮

যারা বাড়িতে থাকেন বা শারীরিক কাজে যুক্ত, তারা সাধারণত বারবার নড়াচড়া করেন। স্বাভাবিকভাবে একজন সুস্থ মানুষ প্রতি ঘণ্টায় অন্তত একবার নিজের অবস্থান পরিবর্তন করেন।

কিন্তু কর্পোরেট বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবীদের ক্ষেত্রে ছবিটা একেবারেই আলাদা—নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার চাপ, লক্ষ্য অর্জনের দৌড়ঝাঁপ, মিটিং–এর পর মিটিং। ফলে তারা প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় বসে থাকেন, এমনকি ডেস্কেই খাবার খেয়ে নেন। এতে শরীরের স্বাভাবিক রুটিন ভেঙে যায়।

লন্ডনে কর্মরত চিকিৎসক কর্ণ রাজনের মতে, অফিসে দীর্ঘসময় কাজ করা মানুষের কিছু দৈনন্দিন অভ্যাস চুপিসারে তাদের ডায়াবেটিসের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। তিনি পাঁচটি ঝুঁকিপূর্ণ অভ্যাসের কথা বলেছেন—

১. দীর্ঘসময় একই জায়গায় বসে থাকা

চিকিৎসকের ভাষায়, "এখন দীর্ঘক্ষণ বসে থাকা নতুন ধূমপানের মতো ক্ষতিকর।"

অফিসের চাপে অনেকেই ৬–৮ ঘণ্টা প্রায় না উঠেই বসে কাজ করেন। এই নিষ্ক্রিয়তা শরীরে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। রক্তে শর্করা বেড়ে গেলেও ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না—আর এটাই ডায়াবেটিসের অন্যতম সূচনা।

২. অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা

সময় বাঁচাতে বা চাপ সামলাতে অনেকেই ফাস্ট ফুড, প্যাকেটজাত খাবার, মিষ্টি বা চিনি–সমৃদ্ধ পানীয় বেশি খান। এসব খাবারে থাকে অস্বাস্থ্যকর ফ্যাট, অতিরিক্ত ক্যালোরি ও চিনি—যা ওজন বাড়ায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স আরও বাড়িয়ে দেয়।

৩. কম বা অনিয়মিত ঘুম

দীর্ঘদিন ধরে ৬–৭ ঘণ্টার কম ঘুম শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে। এতে ইনসুলিন কার্যক্ষমতা কমে যায় এবং রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।

৪. সকালের নাস্তা বাদ দেওয়া

অফিসে যাওয়ার তাড়াহুড়োয় অনেকেই প্রাতরাশ করেন না। দীর্ঘসময় পেট খালি থাকলে ইনসুলিনের কাজ ব্যাহত হয়। এতে রক্তে শর্করা বেড়ে যায় এবং সময়ের ব্যবধানে তা ডায়াবেটিসে রূপ নিতে পারে।

৫. মানসিক চাপের মাত্রা বেশি

নিত্যদিনের কাজের চাপ মানসিক চাপ বাড়িয়ে দেয়। এতে কর্টিসল নামের স্ট্রেস–হরমোন বেড়ে যায়, যা রক্তে গ্লুকোজ বাড়ায় এবং উচ্চচিনি বা উচ্চনোনতা খাবার খাওয়ার ইচ্ছা আরও বাড়িয়ে তোলে—ফলে ঝুঁকি আরও ঘনীভূত হয়।

ইফতারে তরমুজ খান? জেনে নিন কী হয়

ইফতারের টেবিলে কত কী খাবার সাজানো থাকে। তবে একথা সত্যি যে সেখানকার সবগুলো খাবারই কিন্তু

সন্তান জন্মের পর কর্মজীবী মায়ের নতুন লড়াই

একটা সময় ছিল যখন নারীদের জীবন সীমাবদ্ধ ছিল ঘরের চার দেয়ালের ভেতরে। পরিবার ও সংসারের

যে ৫ খাবার হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে

স্বাস্থ্যকর হিসেবে বিক্রি হওয়া বেশিরভাগ খাবারই বেশি পরিমাণে বা ঘন ঘন খাওয়া হলে তা স্বাস্থ্যের

রোজায় ত্বকের ঘরোয়া যত্নে মুসুর ডালের জাদু

রোজায় শরীরের যত্ন নেওয়া যেমন জরুরি, তেমনি ত্বকের যত্ন নিতে হয় পার্লারের চেয়ে ঘরের ছোট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল: কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী