ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

নবম পে-স্কেল: কমিশনের চূড়ান্ত বৈঠক আজ

আমার বার্তা অনলাইন
২১ জানুয়ারি ২০২৬, ১২:০৫
আপডেট  : ২১ জানুয়ারি ২০২৬, ১২:০৭

আজ (২১ জানুয়ারি) জাতীয় বেতন কমিশন নবম পে-স্কেল নিয়ে চূড়ান্ত সভা করতে যাচ্ছে। দুপুর ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরনো ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে কমিশনের পূর্ণ বৈঠক।

সভা শেষে বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের মাধ্যমে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করা হবে। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেবেন। এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন।

কমিশনের একটি সদস্য জানান, নবম পে-স্কেলের প্রস্তাবিত বেশিরভাগ বিষয় ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে এসেছে। তবে সভায় বিষয়গুলো পুনরায় পর্যালোচনা করা হবে। বৈঠকের খসড়া সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে এবং প্রাথমিকভাবে কোনো কপি সদস্যদের হাতে থাকবে না। প্রয়োজনে পরবর্তীকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে কয়েকটি কপি প্রস্তুত করা হতে পারে।

সূত্র জানায়, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে কার্যকর করা হবে এবং পুরোপুরি প্রয়োগ হবে ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা, যা নতুন স্কেলে দ্বিগুণের বেশি হতে পারে। অন্য দিকে, সর্বোচ্চ বেতন বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার বেশি করার সুপারিশ রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ রাখা হচ্ছে।

২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পে স্কেলের জন্য ২২ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে। নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়নের জন্য প্রায় ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা অতিরিক্ত অর্থের প্রয়োজন হতে পারে।

দেশে বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১৫ লাখ এবং তারা ২০১৫ সালের বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। নতুন প্রস্তাবে নিচের ধাপে থাকা কর্মচারীদের বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর সুপারিশ রয়েছে। তবে সকল সুপারিশ একেবারেই হুবহু বাস্তবায়িত হবে না বলে জানান অর্থ উপদেষ্টা।

বেতন কমিশন গঠন করা হয়েছিল গত বছরের ২৭ জুলাই, ২১ সদস্য নিয়ে। সাবেক অর্থ সচিব ও পিকেএসএফ-এর চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয় এবং কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করতে দেশের সকল

ভোটের পরিবেশ খুব ভালো, দেশে উৎসবের আমেজ বইছে: ইসি মাছউদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশ খুব ভালো। উৎসবমুখব পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনে লড়ছেন যারা

জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ভোটের পরিবেশ খুব ভালো, দেশে উৎসবের আমেজ বইছে: ইসি মাছউদ

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‍্যাব ডিজি

একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত: জামায়াত আমির

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক

দুই সুপার ওভারের তুমুল রোমাঞ্চে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা