ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ

আমার বার্তা অনলাইন:
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে দুপুর ২ টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানায়।

এ সময় ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘যেসব কেন্দ্রের বিষয়ে অভিযোগ এসেছে সেগুলো প্রমাণিত হলে ভোট বন্ধ করার বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ব্যবস্থা নিবে।’

ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর ১২ ফেব্রুয়ারি গণতন্ত্রের নতুন পথযাত্রার এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে রয়েছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে আজ ভোট হচ্ছে ২৯৯টি আসনে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া ৫০টি রাজনৈতিক দল।

অংশ নেয়া দলগুলোর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ইত্যাদি। বহু বছর পর শঙ্কামুক্ত ভোটদানের প্রত্যাশা নিয়ে গ্রামেগঞ্জে গেছেন লাখো তরুণ, যুবক ও প্রবীণ।

গত ১১ ডিসেম্বের ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনি দুয়ারে প্রবেশ করে বাংলাদেশ। এবারের নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ ভোটারের মধ্যে প্রথমবারের মতো প্রায় ৪ কোটি তরুণ ভোটদানের সুযোগ পাচ্ছেন। এছাড়া প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের সঙ্গে এই ব্যবস্থাপনায় ভোট দিতে পারছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বন্দিরা।

শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এবার ২৯৯টি আসনে দল, স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ২৮ প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। পুরো নির্বাচনে হাজারখানেক ড্রোন উড়িয়ে নজরদারি করছে ইসি। ৫০টি রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ ও স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। বিভিন্ন দলের ৬৩ জনসহ নারী প্রার্থী আছেন ৮৩ জন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আবার ২০ নারী লড়াইয়ে রয়েছেন।

৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটদানের সুযোগ পাবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ পুরুষ, ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ হাজার ২৩২। ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাড়তি নিরাপত্তা দিচ্ছে ইসি। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

ভোটগ্রহণের জন্য ৬৯ রিটার্নিং কর্মকর্তা ও ৫৯৮ সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে ইসি। এছাড়া ৪২ হাজার ৭৭৯ প্রিসাইডিং অফিসার, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ সহকারী প্রিসাইডিং অফিসার ও ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার রাত ৯টা পর্যন্ত ১০ লাখ ৬৯ হাজার ৮৩৮ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। এ জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটার ৭ লাখ ৭২ হাজার ৫৪৬; দেশের ৭ লাখ ৬১ হাজার ১৩৮ জন।

আমার বার্তা/এমই

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে: আইআরআই পর্যবেক্ষক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এসে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে বলে মন্তব্য

ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও

সারাদেশে উৎসবের ভোটগ্রহণ শেষ, আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা

ছোটখাটো, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও

তিন আসনের কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

নির্বাচন কমিশনে (ইসি) সংসদীয় কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিতের দাবি জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ১২৬ কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

বিজয় দান করলে উচ্ছ্বাস নয়, সবাই সিজদায় পড়ব: জামায়াত আমির

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে: আইআরআই পর্যবেক্ষক

মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান

হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন পাওয়া জসিমের ভোট বর্জন

ভোট সুষ্ঠু হলে ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবো: নুরুল হক নুর

বাংলাদেশ-নেপালের নির্বাচনে দ. এশিয়ায় নতুন সুযোগ, বলছে যুক্তরাষ্ট্র

ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ভোট এবার এতটা উৎসবমুখর হবে তা কেউ ভাবেনি: মির্জা ফখরুল

যেভাবে ভোট চুরি প্রতিরোধ করেছেন, সেভাবে ভোট রক্ষা করুন: জামায়াত আমির

সারাদেশে উৎসবের ভোটগ্রহণ শেষ, আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা

তিন আসনের কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ

১৪ ফেব্রুয়ারির মধ্যে ভোটের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল

নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউলের নির্বাচন বর্জন

রাজধানীর ভোটকেন্দ্র পরিদর্শনে আনসার মহাপরিচালক, নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ

ভোট প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশ নিন: বিএনপি

এবারের নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কেন্দ্র দখল, হামলা, সহিংসতা ও অনিয়মের অভিযোগ এনসিপির

জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে: ইশরাক