ই-পেপার সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩৩

মঙ্গলবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু, মিলবে ছোলা ও খেজুর

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১১

পবিত্র রমজান মাসকে সামনে রেখে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজার স্থিতিশীল রাখা ও নিম্নআয়ের মানুষের সহায়তায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

টিসিবির ট্রাক থেকে বাজারদরের চেয়ে কম মূল্যে পাঁচটি পণ্য বিক্রি করা হবে—ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর। রমজানে এসব পণ্যের চাহিদা সবচেয়ে বেশি থাকায় সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

টিসিবি সূত্রে জানা গেছে, সারা দেশে চার শতাধিক ট্রাক মোতায়েন থাকবে। প্রতিটি ট্রাকে দৈনিক ৪০০ জন ভোক্তার জন্য পণ্য বরাদ্দ রাখা হয়েছে। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে এ বিক্রয় কার্যক্রম চলবে।

নিয়মিত পণ্যের সঙ্গে এবার অতিরিক্তভাবে ছোলা ও খেজুর সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমেও নির্ধারিত উপকারভোগীদের কাছে পণ্য বিক্রি অব্যাহত থাকবে।

টিসিবি জানিয়েছে, বিক্রয় কার্যক্রম শুরুর জন্য সব প্রস্তুতি শেষ। নির্ধারিত ডিলারদের প্রয়োজনীয় অর্থ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি জেলা, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে।

টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন গণমাধ্যমকে বলেন, রমজান উপলক্ষে বাজারে সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখতে ট্রাক সেল পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত তারিখ থেকে দেশব্যাপী এ কর্মসূচি চালু হবে।

আমার বার্তা/এমই

ভারতে সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের জন্য উদ্বেগের: হুমায়ুন কবির

গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে বাংলাদেশ ‘জাতীয় স্বার্থ’ রক্ষার নীতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত

নির্বাচন অংশগ্রহণমূলক, ইঞ্জিনিয়ারিংয়ের উপাদান দেখা যায়নি: টিআইবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল

মালয়েশিয়ার হাইকমিশনারের 'আমার বার্তা' অফিস পরিদর্শন

বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমান 'আমার বার্তা' কার্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি

নির্বাচনে ২১.৪ শতাংশ জালভোট পড়ার তথ্য ভিত্তিহীন: টিআইবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জালভোট পড়া নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- কে উদ্ধৃত করে ভুল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কৃষি খাতের টেকসই উন্নয়নের জন্য আদর্শ নেতৃত্ব

ভারতে সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের জন্য উদ্বেগের: হুমায়ুন কবির

আফগানিস্তানের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

নির্বাচন অংশগ্রহণমূলক, ইঞ্জিনিয়ারিংয়ের উপাদান দেখা যায়নি: টিআইবি

মালয়েশিয়ার হাইকমিশনারের 'আমার বার্তা' অফিস পরিদর্শন

রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে হাসিনাকে ফেরত দেওয়া উচিত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫

মঙ্গলবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু, মিলবে ছোলা ও খেজুর

ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

নির্বাচনে ২১.৪ শতাংশ জালভোট পড়ার তথ্য ভিত্তিহীন: টিআইবি

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছেন তৌহিদ হোসেন

রাজধানীতে সিএনজি পাম্পগুলো প্রায় বন্ধ, চালকদের ভোগান্তি চরমে

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছেন ৯৯ শতাংশ প্রার্থী: টিআইবি

বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে প্রধানমন্ত্রীর বাসভবন: আদিলুর

নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি ক্রোক

পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছাড়লেন বুলবুল

ইবিতে কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা