ই-পেপার সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩৩

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের আগে আলোচনায় রয়েছে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা। তবে ছায়া মন্ত্রিসভা গঠন হলে সেটাকে বিএনপি স্বাগত জানাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শপথ গ্রহণের আগেরদিন সোমবারও (১৬ ফেব্রুয়ারি) নেতাকর্মীদের উচ্ছ্বসিত উপস্থিতি ছিল বিএনপির গুলশান কার্যালয়ের সামনে। দুপুর ১টার কিছু আগে কার্যালয়ে আসেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য, মন্ত্রিপরিষদের শপথের পাশাপাশি এবার সংবিধান সংস্কার পরিষদ, বিরোধী জোটের ছায়া মন্ত্রিসভাসহ বিভিন্ন বিষয়ে থাকছে নতুনত্ব।

গুলশান কার্যালয়ের সামনে গণমাধ্যমের প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের ইস্যুতে তুলে ধরেন সাংবিধানিক ব্যাখ্যা। জানান, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা হলে স্বাগত জানাবে তার দল।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছায়া মন্ত্রিসভা আছে; দেশেও এমন কিছু হলে ইতিবাচকভাবে দেখবে বিএনপি। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রত্যাশা দেশের স্বার্থে সংসদে গণতান্ত্রিক আচরণ করবে বিরোধী দল।

এর আগে রোববার ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেন জামায়াত নেতা শিশির মনির ও এনসিপি নেতা আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেয়ার পর রাজনীতির আলোচনার পালে নতুন হাওয়া লেগেছে।

বিশ্ব রাজনীতিতে ‘ছায়া মন্ত্রিসভা’ ওয়েস্টমিনস্টার ধারার সংসদীয় ব্যবস্থা পরিচিত ধারণা। বিভিন্ন দেশে বিরোধী দলগুলো নিজেদের ‘ছায়া মন্ত্রিসভা’ ঘোষণা করে। এটি মূলত সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা এবং বিকল্প নীতি প্রস্তাব দেয়ার জন্য গড়ে তোলা একটি কাঠামো।

বিশ্বের বিভিন্ন দেশের ছায়া মন্ত্রিসভার ধারণা থেকে দেখা যায়, সাধারণত সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের জন্য বিরোধীদল থেকে একজন ‘ছায়া মন্ত্রী’ মনোনয়ন করা হয়। এই ছায়া মন্ত্রীদের কাজ হলো সরকারের নীতি ও বাজেট বিশ্লেষণ, সমালোচনা করা এবং প্রয়োজনে বিকল্প নীতি বা পরিকল্পনা উপস্থাপন করা। ছায়া মন্ত্রিসভা শুধু সরকারের সমালোচনা করার জন্য নয়। এটি বিরোধী দলের জন্য রাজনৈতিক প্রশিক্ষণ এবং নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।

আমার বার্তা/এমই

ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে হাসিনাকে ফেরত দেওয়া উচিত

বাংলাদেশ–ভারতের সম্পর্ক কোনো একটি ইস্যুতে ‘বন্দী’ বা আটকে হয়ে থাকা উচিত না। গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ

ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই

জুলাই সনদে স্বাক্ষর করতে সন্ধ্যায় যমুনায় যাচ্ছেন এনসিপি নেতারা

অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার সন্ধ্যায় দলের একটি প্রতিনিধি

নির্বাচনের ফল নিয়ে গণমাধ্যমের খণ্ডিত উপস্থাপনায় হতাশ হবেন না

নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমে খণ্ডিত উপস্থাপন হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কৃষি খাতের টেকসই উন্নয়নের জন্য আদর্শ নেতৃত্ব

ভারতে সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের জন্য উদ্বেগের: হুমায়ুন কবির

আফগানিস্তানের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

নির্বাচন অংশগ্রহণমূলক, ইঞ্জিনিয়ারিংয়ের উপাদান দেখা যায়নি: টিআইবি

মালয়েশিয়ার হাইকমিশনারের 'আমার বার্তা' অফিস পরিদর্শন

রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে হাসিনাকে ফেরত দেওয়া উচিত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫

মঙ্গলবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু, মিলবে ছোলা ও খেজুর

ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

নির্বাচনে ২১.৪ শতাংশ জালভোট পড়ার তথ্য ভিত্তিহীন: টিআইবি

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছেন তৌহিদ হোসেন

রাজধানীতে সিএনজি পাম্পগুলো প্রায় বন্ধ, চালকদের ভোগান্তি চরমে

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছেন ৯৯ শতাংশ প্রার্থী: টিআইবি

বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে প্রধানমন্ত্রীর বাসভবন: আদিলুর

নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি ক্রোক

পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছাড়লেন বুলবুল

ইবিতে কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা