ই-পেপার রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

আমার বার্তা অনলাইন
০৮ মার্চ ২০২৬, ১১:৩৬
আপডেট  : ০৮ মার্চ ২০২৬, ১১:৪৪

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি দেশের প্রকৃত ও টেকসই উন্নয়ন তখনই সম্ভব, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করা যায়।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। তাই নারীদের রাষ্ট্র পরিচালনা, সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে কোনো দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে উন্নয়নের সুফল ঘরে-বাইরে সমানভাবে পৌঁছানো কঠিন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি জানান, ১৯৭৬ সালে জিয়াউর রহমানের শাসনামলে রাষ্ট্রপতির সচিবালয়ে নারী বিষয়ক দফতর গঠন করা হয়। পরে ১৯৭৮ সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়, যা খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯৪ সালে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ হিসেবে সম্প্রসারিত হয়।

নারীদের আর্থসামাজিক উন্নয়নে খালেদা জিয়ার সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। তার মধ্যে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করাকে একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বর্তমান সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী আরও জানান, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া মেয়েদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, ডিজিটাল শিক্ষাব্যবস্থা এবং আধুনিক শিক্ষা সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ আরও বাড়ে।

নারীর নিরাপত্তাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সাইবার বুলিং ও অনলাইনে নারীদের বিরুদ্ধে হয়রানি প্রতিরোধে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে।

তারেক রহমান বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে নারী ও পুরুষ সমান অধিকার ভোগ করবে এবং সম্মান ও নিরাপত্তার সঙ্গে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।

আমার বার্তা /জেএইচ

দাদী খালেদা জিয়ার পক্ষে অদম্য নারীর পুরস্কার নিলেন জাইমা রহমান

গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য বিশেষ অদম্য নারী পুরস্কার পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন

বাংলাদেশি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া বিষয় নয়, এটি স্বতঃস্ফূর্ত সংস্কৃতির ফল

বাংলাদেশি জাতীয়তাবাদ হঠাৎ করে তৈরি হওয়া কোনো রাজনৈতিক ধারণা নয়, বরং এটি জাতির দীর্ঘ ঐতিহাসিক

সংগ্রামের ইতিহাস থেকে অগ্রগতির পথে: আন্তর্জাতিক নারী দিবস

প্রতি বছর ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও মর্যাদা

লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করেছে সরকার। কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দাদী খালেদা জিয়ার পক্ষে অদম্য নারীর পুরস্কার নিলেন জাইমা রহমান

বাংলাদেশি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া বিষয় নয়, এটি স্বতঃস্ফূর্ত সংস্কৃতির ফল

কাদেরসহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ

সংগ্রামের ইতিহাস থেকে অগ্রগতির পথে: আন্তর্জাতিক নারী দিবস

মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় নবম

সন্তান জন্মের পর কর্মজীবী মায়ের নতুন লড়াই

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও

নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

দালাল ধরতে সোহরাওয়ার্দী হাসপাতালে র‍্যাবের অভিযান

ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, পেট্রলপাম্প ভাঙচুর

অন্তত ৬ মাস তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম ইরান: আইআরজিসি

কুয়েতের সরকারি ভবন-তেলের ডিপোতে ড্রোন হামলা, বড় আগুন

এফএ কাপ : অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি

সংঘাতের আগে হরমুজ পার, জ্বালানি নিয়ে ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে

লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

বাংলাদেশকে স্থিতিশীল ও প্রগতিশীল দেখতে চায় ভারত: প্রণয় ভার্মা

ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলায় ১০ জন নিহত 

এবার ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি দিলেন ট্রাম্প