ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

পশ্চিমাঞ্চলের সব আসন শেষ, আধঘণ্টায় এক কোটি ২৭ লাখ হিট

ট্রেনের ২৬ মে’র টিকিট বিক্রি আজ
আমার বার্তা অনলাইন:
১৬ মে ২০২৬, ১৩:২৯

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় দ্বিতীয় দিনের, অর্থাৎ ২৬ মে’র পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় আজ সকাল ৮টায়। টিকিট বিক্রির প্রথম ৩০ মিনিটেই ওয়েবসাইট ও অ্যাপে এক কোটি ২৭ লাখ হিট করেছেন টিকিটপ্রত্যাশীরা।

বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে ২০২৩ সালের ১ এপ্রিল থেকে ট্রেনের শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, আগামী ২৬ মে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ৩২ হাজার ৭২৯টি। আর সারা দেশের ট্রেনগুলোর মোট আসন সংখ্যা এক লাখ ৭৪ হাজার ২৬৬টি।

এর মধ্যে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৫ হাজার ৪৫১টি আসন বিক্রি হয়েছে। একই সময়ে সারা দেশে বিক্রি হয়েছে ২৪ হাজার ২৯৩টি আসন।

বেলা পৌনে একটায় টিকিট বিক্রির ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, ঢাকা-রাজশাহী রুটের পাঁচটি ট্রেনের সব আসন, ঢাকা-পঞ্চগড় রুটের তিনটি ট্রেনের সব আসন, ঢাকা-কুড়িগ্রাম রুটের দুটি ট্রেনের সব আসন, ঢাকা-দিনাজপুর রুটের তিনটি ট্রেনের সব আসন এবং ঢাকা-খুলনা রুটের তিনটি ট্রেনের সব আসন বিক্রি হয়ে গেছে।

এদিকে আগামী ২৬ মে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে আজ দুপুর ২টায়।

ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৩ মে’র টিকিট বিক্রি করা হয়েছে ১৩ মে, ২৪ মে’র টিকিট বিক্রি করা হয়েছে ১৪ মে এবং ২৫ মে’র টিকিট বিক্রি করা হয়েছে ১৫ মে। এছাড়া শেষ দিন ২৭ মে’র টিকিট বিক্রি হবে ১৭ মে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ব্যতীত) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এদিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রি করা হবে।

রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে : তথ্যমন্ত্রী স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র এবং সমাজকে আমাদের মেরামত করতে হবে।

হতদরিদ্রদের চিকিৎসায় বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয় করবে সরকার: অর্থমন্ত্রী 

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, হতদরিদ্র মানুষের চিকিৎসা নিশ্চিত করতে বেসরকারি

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

সাবেক মন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা আর নেই। দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন মুন্সীগঞ্জ-২

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে ব্রাজিলের সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদ নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিল। একই সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে : তথ্যমন্ত্রী স্বপন

চীন সফর শেষ করেই মিত্র তাইওয়ানকে সতর্কবার্তা ট্রাম্পের

হতদরিদ্রদের চিকিৎসায় বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয় করবে সরকার: অর্থমন্ত্রী 

জাহাঙ্গীরনগরে ধর্ষণচেষ্টার বিচারের দাবিতে প্রক্টর কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

ব্রা‌জিলের সঙ্গে সরাসরি শিপিং ব্যবস্থা চালু কর‌তে চায় বাংলাদেশ

বাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তানের

পশ্চিমাঞ্চলের সব আসন শেষ, আধঘণ্টায় এক কোটি ২৭ লাখ হিট

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান, পথে পথে জনতার ঢল

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সেমিকন্ডাক্টর শিল্প উন্নয়নে রোডশো

ভর্তুকি ও বাড়তি সুবিধা পেয়েও টেলিটকের অগ্রগতি নেই: নুরুল কবীর

উচ্চ মূল্যস্ফীতি-বিনিয়োগ স্থবিরতায় চাপ বাড়ছে অর্থনীতিতে

যুক্তরাষ্ট্রের ওপর ইরানের ‘কোনো আস্থা নেই’

ট্রাম্পের সতর্কবার্তা সত্ত্বেও তাইওয়ান বলল ‘আমরা স্বাধীন’

দুই ওপেনারের পর ফিরলেন মুমিনুলও, বিপর্যয়ে বাংলাদেশ

মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু

টানা দুদিন কমলো সোনার দাম, ভরি ২৩৮১২১ টাকা

বিশ্বকাপের আগে ফ্রান্সের ফুটবলারকে পেয়ে শক্তি বাড়াল মরক্কো

সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

ভারতের 'ভোজশালা'কে মসজিদ নয়, মন্দির স্বীকৃতি মধ্যপ্রদেশ হাইকোর্টের

শরীয়তপুরে স্বামীকে হত্যার পর মরদেহ টুকরা করে নদী-ডোবায় ফেলেছেন স্ত্রী