ই-পেপার সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

টিআইবির প্রতিবেদন নিয়ে মন্তব্যে অস্বীকৃতি স্বরাষ্ট্রমন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
০৮ জুন ২০২৬, ১৫:১৭

নতুন সরকারের ১০০ দিনের অপরাধ চিত্র নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যেহেতু তাদের প্রতিবেদন কেবল পত্রিকার কাটিংয়ের ওপর নির্ভর করে, সেহেতু এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। টিআইবির নিজস্ব কোনো তদন্ত নেই বলেও তিনি দাবি করেন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে রামিসা হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দেওয়া; দৌলতদিয়া ঘাটে আন্তরিক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুততম রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারের ঘটনায় দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের আর্থিক পুরস্কার ও সনদ দেওয়া হয়। মোট ১৫ পুলিশ সদস্যকে এ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা ও সনদ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, শিষ্টের পালন ও দুষ্টের দমন নীতিতে আমরা বিশ্বাস করি। আমরা সেটাই বাস্তবায়ন করেছি। পুলিশ কতটা জনবান্ধব হয়েছে, কতটা মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে, তার স্বীকৃতি দেওয়া দরকার। এতে তারা আরও উৎসাহিত ও অনুপ্রাণিত হবে।

তিনি আরও বলেন, ২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশে অপরাধের সংখ্যা কমেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমর্যাদা জনগণই বিবেচনা করবে। তবে তাদের নৈতিকভাবে উৎসাহিত করা প্রয়োজন, যাতে তারা জনপ্রত্যাশা অনুযায়ী আইনের শাসন বাস্তবায়নে কাজ করতে পারে।

টিআইবির প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, টিআইবি কোনো সরকারি সংস্থা নয়। প্রকৃত অপরাধচিত্র জানতে হলে পুলিশ বিভাগ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য দেখতে হবে। জেলা থেকে সংগৃহীত তথ্যই প্রকৃত বাস্তবতা তুলে ধরে বলে তিনি দাবি করেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ১০০ দিনের অপরাধ ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে মার্চ ও এপ্রিলে দেশে বিভিন্ন ধরনের অপরাধের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রী বলেন, টিআইবির রিপোর্ট মূলত পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে তৈরি হয়। তারা নিজেরা কোনো ঘটনা তদন্ত করে না। প্রকৃত ঘটনা বিবেচনা না করে এমন প্রতিবেদন দেওয়া ঠিক নয়। তবে সংবাদপত্রের স্বাধীনতা রয়েছে এবং এসব তথ্য যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়।

একটি মামলার তদন্তে পুলিশ কর্মকর্তারা ছয় হাজার টাকা পান—এটি যথেষ্ট কি না, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে এটি যথেষ্ট নয়। জাতীয় সামর্থ্যের ওপর ভিত্তি করেই কাজ করতে হয়। ভবিষ্যতে এ বিষয়ে আর্থিক বরাদ্দ বাড়ানোর চেষ্টা করা হবে বলেও তিনি জানান।

আমার বার্তা/এমই

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বিদ্যমান জাতীয় নীতিমালা আধুনিকায়ন এবং বজ্রপাতে প্রাণহানি

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা

এক বছরের মধ্যে চালু হবে গন্ধর্বপুর পানি শোধনাগার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবংবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মেঘনা

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, পুশইন ঠেকাতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শক্তভাবে প্রতিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই

এক বছরের মধ্যে চালু হবে গন্ধর্বপুর পানি শোধনাগার: মির্জা ফখরুল

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টিআইবির প্রতিবেদন নিয়ে মন্তব্যে অস্বীকৃতি স্বরাষ্ট্রমন্ত্রীর

বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

রুশ পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক

বাংলাদেশের শান্তিরক্ষীদের স্যালুট জানালেন শামা ওবায়েদ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

ইয়েমেন থেকে হামলার পর আকাশসীমা বন্ধ করে দিলো ইসরায়েল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জন নিহত

আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলের ওপর নৌ-অবরোধ আরোপ ইয়েমেনের বিদ্রোহীদের

এইচএসসি পরীক্ষা নকলমুক্ত করতে মতবিনিময় সভা করবে বোর্ড

বিশ্বের ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের