ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

জুলাই শহীদ-আহতরাও মুক্তিযোদ্ধা: নজরুল ইসলাম খান

আমার বার্তা অনলাইন:
১৮ জানুয়ারি ২০২৬, ১৬:১১

জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, একাত্তরের মতো তারাও মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ফার্মগেট-খামারবাড়ি এলাকায় অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সঙ্গে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, জুলাইয়ে যেভাবে হত্যা করা হয়েছে, এটা স্রেফ গণহত্যা। জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, একাত্তরের মতো তারাও মুক্তিযোদ্ধা।

তিনি বলেন, আপনারা শুনেছেন আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। মুক্তিযুদ্ধের যা কিছু আকাঙ্ক্ষা ছিল তা যদি পূরণ হতো, তাহলে গত ১৭-১৮ বছর গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, তা হতো না। ২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের এত সন্তান, এত ভাই-বোন শহীদ হতো না, আহত হতো না। ২৪ এর যে গণঅভ্যুত্থান, তা আমাদের মহান মুক্তিযুদ্ধেরই একটা অংশ। আপনাদের আক্ষেপের কথা শুনে, কষ্টের কথা শুনে, আপনাদের অনেকের চোখে পানি দেখে আমাদের নেতা তারেক রহমান বলছিলেন, কীভাবে এ সমস্যার সমাধান করা যাবে?

তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আদলে একটি পৃথক বিভাগ গঠন করা হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষের জন্য, দেশের জন্য যারা জীবন দেয়, আহত হয়, তাদেরকে যদি শ্রদ্ধা করতে না পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দেবে না, আহত হবে না। দেশ এবং জনগণের স্বার্থেই এই কাজ আমাদের করতে হবে। মানুষ বিশ্বাস করে দেশের জন্য যদি আমি শহীদ হই, দেশ আমাকে স্মরণ করবে, আমার হত্যাকারীদের বিচার করবে।

জুলাই শহীদ পরিবারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যারা শহীদ পরিবার আছেন, আপনাদের সঙ্গে তার (তারেক রহমান) আত্মার সম্পর্ক আছে। তাদের সুবিচারের জন্য, তাদের পরিবারের মর্যাদা রক্ষা করার জন্য, সহযোগিতা করার জন্য, সন্তানদের লেখাপড়া করার জন্য এবং মর্যাদার সঙ্গে সমাজে পুনর্বাসিত করার জন্য যে কাজ, এ কাজ তার নেতৃত্বে আমরা করবো।

আমার বার্তা/এমই

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল বিএনপির দলীয়

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ