ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ঈমান রক্ষাই মুসলমানের জন্য ফরজ: ছারছীনার পীর

আমার বার্তা অনলাইন:
১৯ জানুয়ারি ২০২৬, ১১:৫৩

ছারছীনা দরবারের পীর ও আমিরে হিযবুল্লাহ শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন বলেছেন, ক্ষমতার পেছনে দৌড়ানো ফরজ নয়, ভোট দেওয়া ফরজ নয়, একজন মুসলমানের জন্য ফরজ হলো ঈমান নিয়ে বেঁচে থাকা এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করা।

রোববার (১৮ জানুয়ারি) পটুয়াখালীতে অনুষ্ঠিত হিযবুল্লাহ সম্মেলনে তিনি বলেন, ইসলাম মানুষকে প্রথমে তার ঈমান আকিদা রক্ষার নির্দেশ দেয়। রাষ্ট্রক্ষমতা, নির্বাচন বা রাজনৈতিক স্বার্থের নামে যদি কাউকে এমন পথে হাঁটতে হয়, যেখানে দ্বীনের মৌলিক আদর্শ ক্ষতিগ্রস্ত হয়, তবে সে পথ পরিহার করাই একজন মুমিনের দায়িত্ব। “ঈমান বাঁচলে সব বাঁচে, ঈমান হারালে কিছুই বাঁচে না” উল্লেখ করে তিনি বলেন, দুনিয়ার কোনো লাভ-লোকসান ঈমান নষ্ট হওয়ার চেয়ে বড় হতে পারে না।

তিনি বলেন, ক্ষমতা, রাজনীতি কিংবা কোনো ব্যক্তির পেছনে অন্ধভাবে ছোটা যাবে না। বিশেষ করে সেখানে গেলে যদি ঈমান হারানোর ঝুঁকি থাকে।

আমিরে হিযবুল্লাহ আরও বলেন, মুসলমানের দায়িত্ব হলো হক ও বাতিল চেনা। যিনি মানুষকে আল্লাহ ও রাসূল (সা.)-এর পথ থেকে সরিয়ে দেন, তার আহ্বানে সাড়া দেওয়া যাবে না। সে আহ্বান রাজনীতি, ক্ষমতা কিংবা আবেগের মোড়কে এলেও। তিনি বলেন, এমন ব্যক্তি বা শক্তির পেছনে ছোটা আত্মঘাতী, যা শেষ পর্যন্ত পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়।

তিনি আরও বলেন, বর্তমান সময় মুসলমানদের জন্য কঠিন পরীক্ষার সময়। চারদিক থেকে নানা মতবাদ, স্বার্থান্বেষী রাজনীতি ও বিভ্রান্তিকর প্রচারণা মুসলমানদের ঈমানকে আঘাত করছে। এ অবস্থায় হুজুগে না মেতে কুরআন-সুন্নাহভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে হিযবুল্লাহর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মাশায়েখ এবং বিভিন্ন জেলা থেকে আগত বিপুলসংখ্যক অনুসারী উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও হেফাজতের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আমার বার্তা/এল/এমই

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে: মাহাদী আমিন

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ফলাফল যাই হোক, তা বিএনপি অবশ্যই মেনে নেবে বলে জানিয়েছেন

এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম

গণভোট বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে আওয়ামী লীগ: মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান এবং ফেনী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি থাকতে খুলনার কয়রা উপজেলায় ধানের শীষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে: আইজিপি

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে: মাহাদী আমিন

এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল

সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে: ইসি সচিব

মার্কিন তুলায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

গণভোট বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে আওয়ামী লীগ: মঞ্জু

যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য আমদানি করবে বাংলাদেশ

অস্ত্র মানেই হুমকি, নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তার ঘোষণা আইজিপির

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় একধাপ পিছিয়ে ১৩তম বাংলাদেশ

বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে গতি আনতে মার্চে আসছেন পল কাপুর

অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান: শেহবাজ শরিফ

নির্বাচন ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি, প্রশ্ন আসামের মুসলমানদের

নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের

বাংলাদেশের জন্য শুল্কহার কমিয়ে ১৯ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেষ হলো নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা, অপেক্ষা ভোটের

১০ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম