ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

মনোনয়ন প্রত্যাহারের পরও বিএনপির ৯২ বিদ্রোহী প্রার্থী মাঠে

আমার বার্তা অনলাইন
২১ জানুয়ারি ২০২৬, ১০:৫৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির অভ্যন্তরীণ সংকট আরও স্পষ্ট হয়ে উঠেছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে গেলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে ৭৯টি সংসদীয় আসনে অন্তত ৯২ জন বিএনপি-সম্পৃক্ত নেতা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থেকে গেছেন। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বহিষ্কারের পরও তাঁদের নির্বাচনে থাকার সিদ্ধান্ত বিএনপির আসন সমঝোতার রাজনীতিকে নতুন করে জটিল করে তুলেছে।

রিটার্নিং কর্মকর্তাদের দপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে বিএনপির প্রায় ১৯০ জন নেতা ১১৭টি আসনে দলীয় নির্দেশ উপেক্ষা করে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই ও প্রত্যাহার প্রক্রিয়া শেষে ৩০৫ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেও একটি বড় অংশ শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থেকে যান। এদের মধ্যে অন্তত ১০ জনকে দলীয়ভাবে বহিষ্কার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

শুধু বিএনপিই নয়, জামায়াতে ইসলামীর ক্ষেত্রেও বিদ্রোহী প্রার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে দল থেকে বহিষ্কৃত সাবেক জেলা আমির অধ্যাপক জসিম উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী দৌড়ে রয়েছেন।

রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ আসন বিদ্রোহী প্রার্থীদের কারণে বিশেষ আলোচনায় এসেছে। ঢাকা-৭, ঢাকা-১২ ও ঢাকা-১৪ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত প্রভাবশালী নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। পাশাপাশি কুমিল্লা, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ জেলার কয়েকটি আসনেও একই চিত্র দেখা যাচ্ছে।

বিদ্রোহী প্রার্থীদের তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য, জেলা পর্যায়ের সভাপতি, যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতারা। ঢাকার শিল্পাঞ্চল ঘিরে থাকা মিরপুর, শাহ আলী, দারুস সালাম, তেজগাঁও, হাতিরঝিল ও উত্তরা এলাকাতেও বিএনপির বহিষ্কৃত নেতারা স্বতন্ত্র পরিচয়ে ভোটারদের সমর্থন চাইছেন।

মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হলেও বিদ্রোহী প্রার্থীদের অবস্থান পরিবর্তন না হওয়ায় বিএনপির ভেতরের দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ নিয়েছে। নির্বাচনকে সামনে রেখে দলটির অভ্যন্তরীণ সমঝোতা ও কৌশলগত ঐক্য প্রশ্নের মুখে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিভাজন আগামী নির্বাচনের মাঠে বিএনপির জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারে এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে।

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সমর্থনের প্রতিক্রিয়ায় তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

বিপুল পরিমাণ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটকের বিষয়টি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হওয়ার সুযোগ

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

নির্বাচনের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

টাকাসহ জামায়াত নেতা আটক বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

দেশ ও দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিএনপির

জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার আসনে লড়ছেন যারা