ই-পেপার মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই: মির্জা ফখরুল

আমার বার্তা অনলাইন:
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছুদিন আগেও আমরা চিন্তা করতে পারতাম না, একটা ইলেকশন বা রাজনৈতিক সভায় এভাবে রাতে করা যাবে। তখন একটা সন্ত্রাসের রাজত্ব ছিল। সেই রাজত্ব থেকে আমরা আগস্টের ৫ তারিখে বেরিয়ে এসেছি। ছাত্ররা-জনতার আন্দোলনের ফলে একটা মুক্ত বাতাস পেয়েছি। এজন্যই এ নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের বিএনপি নেতাকর্মীরাও ত্যাগ স্বীকার করেছে। অসংখ্য মামলা হয়েছে। ২০ হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে, ১৭০০ মানুষ গুম হয়েছে। বেগম খালেদা জিয়াকে ৬ বছর কারাগারে নিয়েছে। তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করেছে। আমি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ১১ বার জেলে গেছি।

তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে প্রায় দুই হাজার ছাত্র-শ্রমিক, কৃষক নিহত হয়েছে। এতো ত্যাগের শিকারের পরে একটা আমরা নির্বাচন পেয়েছি। এই নির্বাচনের মাধ্যমে দিয়ে আমরা একটা নতুন পার্লামেন্ট ও সরকার গঠন করতে পারব। আমাদের প্রত্যাশা হল এই সরকারদেশের মানুষের স্বস্তি ফিরিয়ে আনবে। এমন একটা পরিবেশ তৈরি করবে যেখানে মানুষ নির্ভয়ে তার কাজ করতে পারবে। সেজন্য এই নির্বাচনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক খুলি বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি এমন একটি দল যার মধ্যে উগ্রতা নেই। প্রতিশোধ নেই, প্রতিহিংসা নেই। ২৪ সালের ৫ আগস্টের রাতেই আমাদের ম্যাডাম (বিএনপি সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া) তিনি হাসপাতাল থেকে একটি বাণী দিয়েছিলেন। তখন একটু ভয়ভীতি ছিল, চারদিকে মনে হচ্ছিল আজ সর্বনাশ হয়ে যাবে। শহরে আইনশৃঙ্খলা বলতে কিছু ছিল না। এই বাড়ি লুট হচ্ছে, ওই বাড়ি দখল হচ্ছে। তখন তিনি ওই হাসপাতালে বেড থেকে বলেছিলেন যে আমরা অনেক ত্যাগ স্বীকার করে, অনেক রক্তপাতের পরে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। এখন প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়। ভালোবাসা এবং মাতৃত্ব দিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে। সেই সময় এখন আমাদের এসেছে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এবার নির্বাচনে আসে না। আসতে পারছে না। সরকার তাদের দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে। সুতরাং বিএনপি হচ্ছে এখন প্রধান দল। আরেকটি দল আসছে। যারা আমাদের সঙ্গে ছিল। এখন আপনারা কোনটাকে বেছে নেবেন ধানের শীষ না দাঁড়িপাল্লা? ধানের শীতের অতীত আছে। ধানের শীষ প্রতিষ্ঠা করেছে স্বাধীনতা যুদ্ধের মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশকে তিনি একটা তলাবিহীন ঝুড়ি থেকে উপরে নিয়ে এসেছে। এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা এনেছে। আমাদের দলেই প্রথম সংবিধানে বিসমিল্লাহির রাহিম নিয়ে এসেছিল।

বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দল আজ আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। সে দলটি আজকে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। আমার খুব কষ্ট হয়। এই বয়সে আমাকে এ কথাগুলোর উত্তর দিতে হয়। আমি দিতে চাই না। আমরা কোনো দলের বিরুদ্ধে বলতে চাই না। শুধু বলতে চাই আপনার এই শহরের মানুষ। আপনারা জানেন কারা আপনাদের পাশে আছে, কারা আপনাদের পাশে নেই। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। এই ভোটে আপনার যদি সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে উন্নয়ন থেকে অনেক পিছিয়ে পড়বেন, বাংলাদেশ পিছিয়ে যাবে। যারা দাঁড়িপাল্লার কথা বলে, ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। তাদের কিন্তু উন্নয়নের কোন অভিজ্ঞতা নেই। তাদের মানুষকে অর্থনৈতিকভাবে উন্নয়নের কোনো অভিজ্ঞতা নেই। বিএনপি পাঁচবার ক্ষমতায় ছিল, আমাদের নেতৃত্বে তিনবার প্রধানমন্ত্রী হয়েছে এজন্য আমাদের সেই অভিজ্ঞতা আছে।

মির্জা ফখরুল বলেন, বিগত সরকার আমাদের ছেলে-মেয়েরা কি কষ্টই না দিয়েছে। তারা চাকরিতে গেছে। রিটার্ন এ পাস করেছে। ভাইভাতে পাস করেছে। তারপতে ইনকোয়ারি হয়। তদন্তে যখন বেরিয়ে আসে ঠাকুরগাঁওয়ের ছেলে বা তার বাড়ি বিএনপি মহাসচিরের এলাকায় তখন আর চাকরি হয়নি। এটাই হয়েছে বিগত সময়গুলোতে। কিন্তু আমরা সেসব করব না। আমরা মেধার ভিত্তিতে কাজ করতে চাই। আগামী দিনগুলোতে আমরা যদি ভালো সময় চাই। ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ দিন। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান একসঙ্গে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, একটি দল আছে যারা বিভিন্নভাবে ধমকাচ্ছে। ধমক দিচ্ছে ধানের শীর্ষে ভোট দিলে দেখে নেবে। তোমরা দেখবে কিভাবে? তোমাদের শক্তিটা কোথায়? আমি সনাতনী ভাই-বোনদেরকে পরিষ্কার করে বলতে চাই। নির্ভয়ে আপনারা ভোট দিতে যাবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন। আরেকটা কথা বলে দিতে চাই এখানে কারো উপর অন্যায়ভাবে একটা ফুলের টোকা পড়লে আমরা তাকে ছেড়ে দেব না।

আমার বার্তা/এমই

মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের

পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপি চেয়ারম্যান

শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদের নিরাপত্তায়

চায়ের আড্ডায় তরুণ ভোটারদের প্রত্যাশা, মতামত ও বাংলাদেশ নিয়ে চিন্তা-ভাবনার কথা শুনেছেন বিএনপির চেয়ারম্যান তারেক

নির্বাচনের আগে কখনও নিশ্চিত করে বলতে পারিনি জয়লাভ করবো: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১৯৭৭ সাল

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কক্সবাজার কেন সিঙ্গাপুর হতে পারল না?  ব্যাংক ডাকাতদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে ২৬ দিন সুলভ মূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার

বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা

হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ভারতের ওপর শুল্ক ৫০% থেকে নামিয়ে ১৮% করলেন ট্রাম্প, ধন্যবাদ মোদির

আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের ধানের শীষে ভোট করতে বাধা নেই

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন: আপিল বিভাগ

বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই: মির্জা ফখরুল

রোনালদো-নাটকের রাতে আল নাসরকে জেতালেন মানে

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদের নিরাপত্তায়

ভোরে দেশের বিভিন্ন স্থানে ৪.১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত

আজ পবিত্র শবেবরাত

০৩ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

নির্বাচনে কোথাও কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাজারে দোয়া করলেন ফেনী-২ আসনের এমপি প্রার্থী তারিকুল ভূঁইয়া

বাংলাদেশে জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠন হতে যাচ্ছে: আলী রীয়াজ

সাবেক প্রধান বিচারপতি খায়রুলসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মীরসরাই আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, হাতে প্রতীক তুলে দিলেন আমীর