ই-পেপার মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

আজ পবিত্র শবেবরাত

আমার বার্তা অনলাইন:
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পবিত্র শবেবরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখের এ রাতটি মুসলমানদের কাছে ‘মুক্তির রাত’ বা ‘সৌভাগ্যের রাত’ হিসেবে পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস, এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন।

‘শবেবরাত’ ফারসি শব্দ। এখানে ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি, শান্তি ও সৌভাগ্য। আরবি ভাষায় এ রাতকে বলা হয় ‘লাইলাতুল বরাত’। হাদিসের ভাষ্য অনুযায়ী, এ মহিমান্বিত রাতে আল্লাহ তায়ালা তাঁর অসংখ্য বান্দার গুনাহ মাফ করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন।

পবিত্র এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার এবং দোয়ায় মগ্ন থাকেন। অতীত জীবনের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায় মোনাজাত করেন তারা। একই সঙ্গে মা-বাবা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র ও সমগ্র বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

হাদিসে এ রাতের বিশেষ মর্যাদার কথা উল্লেখ করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ মধ্য শাবানের রাতে তাঁর সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং শিরিককারী ও হিংসুক ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। (ইবনে হিব্বান, হাদিস: ৫৬৬৫)

শবেবরাতের আগের দিন বা পরের দিন রোজা রাখা সুন্নত। এ কারণে অনেক মুসলমান দুই দিন নফল রোজা পালন করেন।

পবিত্র শবেবরাত উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এদিন দেশের সব সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

উল্লেখ্য, শবেবরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও বহন করে। শাবান মাসের পরই শুরু হয় মাহে রমজান। তাই এ রাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

আমার বার্তা/এমই

কোরআন তিলাওয়াত

শবে বরাতে কী করবেন? শাবান মাসের পনেরোতম রাতকে শবে বরাত বলা হয়। এই রাতটি মুসলিম উম্মাহর

সঠিক সময়ে নামাজ আদায় যে কারণে গুরুত্বপূর্ণ

নামাজ শুধু ইবাদত নয়, বরং মুমিনের দৈনন্দিন জীবনের শৃঙ্খলা ও আত্মশুদ্ধির মূল ভিত্তি। কোরআন ও

নির্ধারিত সময়ের মধ্যে যাদের বাড়ি ভাড়া হবে না তারা হজ করতে পারবে না

নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সি থেকে যেসব হজযাত্রীর বাড়ি ভাড়া হবে না তারা হজ পালন করতে

জামেয়া দারুল মা‌আরিফ আল ইসলামিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

বাংলাদেশের ব্যতিক্রমী ধারার কওমি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া-এর প্রাক্তন ছাত্র পরিষদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ওপর শুল্ক ৫০% থেকে নামিয়ে ১৮% করলেন ট্রাম্প, ধন্যবাদ মোদির

আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের ধানের শীষে ভোট করতে বাধা নেই

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন: আপিল বিভাগ

বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই: মির্জা ফখরুল

রোনালদো-নাটকের রাতে আল নাসরকে জেতালেন মানে

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদের নিরাপত্তায়

ভোরে দেশের বিভিন্ন স্থানে ৪.১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত

আজ পবিত্র শবেবরাত

০৩ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

নির্বাচনে কোথাও কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাজারে দোয়া করলেন ফেনী-২ আসনের এমপি প্রার্থী তারিকুল ভূঁইয়া

বাংলাদেশে জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠন হতে যাচ্ছে: আলী রীয়াজ

সাবেক প্রধান বিচারপতি খায়রুলসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মীরসরাই আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, হাতে প্রতীক তুলে দিলেন আমীর

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

নির্বাচনের আগে কখনও নিশ্চিত করে বলতে পারিনি জয়লাভ করবো: মির্জা আব্বাস

টঙ্গীতে রিভলবারসহ যুবক গ্রেপ্তার টঙ্গী