ই-পেপার রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তরের অঙ্গীকার করলেন তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৪
আপডেট  : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৮
ইসিবি চত্বরে আয়োজিত নির্বাচনি পথসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বর থেকে মানিকদী-বালুঘাট হয়ে জসীমউদদীন পর্যন্ত সড়ক ৬০ ফুট প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি এ এলাকায় একটি খেলার মাঠসহ ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনের নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তারেক রহমান।

পথসভায় বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে শুধু ঢাকা-১৭ নয়, সমগ্র ঢাকা শহরকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে।

তিনি বলেন, আমরা এমন একটি ঢাকা শহর গড়তে চাই, যেখানে মা-বোনেরা নিশ্চিন্তে যে কোনো সময় চলাচল করতে পারবেন, শিশুরা খোলা মাঠে খেলাধুলা করতে পারবে এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করতে পারবে।

খেলার মাঠের সংকটের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বর্তমান ঢাকায় শিশু-কিশোরদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই। বিএনপি ক্ষমতায় এলে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে, যাতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হয়। পাশাপাশি বিকেলে বয়স্ক ও নারীরাও এসব মাঠে হাঁটাচলা করতে পারবেন।

এলাকার অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এই এলাকার আরেকটি দীর্ঘদিনের দাবি হচ্ছে ইসিবি চত্বর থেকে জসীমউদদীন পর্যন্ত সড়কটি ৬০ ফুট প্রশস্ত করা। বিএনপি সরকার গঠন করলে মানুষের চলাচল সহজ করতে এবং যানজট নিরসনে সড়কটি প্রশস্ত করা হবে।

তারেক রহমান আরও বলেন, আমি এই এলাকারই সন্তান, শৈশব থেকে এখানেই বড় হয়েছি এবং আমার সন্তানদের জন্মও এই এলাকাতেই। সে কারণেই এলাকার মানুষের সুখ-দুঃখ আমি গভীরভাবে অনুভব করি।

বক্তব্যের শেষ অংশে তিনি ঢাকা-১৭ আসনের ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই এলাকার সন্তান হিসেবে আপনাদের সেবা করার সুযোগ চাই। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি এই এলাকার মানুষের জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবো। পথসভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা মানুষের সাধ্যের বাইরে।

আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলবো: জুবাইদা রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলব।

নারী, তরুণ ও কৃষককে ঘিরে পুনর্গঠনের অঙ্গীকার: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখের

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

‘সবার আগে দেশ’—এই নীতিতে অটল থেকে যেকোনো মূল্যে দেশকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস: তারেক রহমান

আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলবো: জুবাইদা রহমান

নারী, তরুণ ও কৃষককে ঘিরে পুনর্গঠনের অঙ্গীকার: তারেক রহমান

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

মূল্যস্ফীতি ফের বেড়ে ৮.৫৮%, নিম্নআয়ের মানুষের ওপর চাপ আরও বাড়লো

বাংলাদেশের নির্বাচনে ২ মিলিয়ন ডলার দিচ্ছে কানাডা, পাশে থাকার অঙ্গীকার

বাতিল হলেও তালিকায় ‘পাশা’, কার্ড দিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা

বাগেরহাটের নির্বাচনে ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

বাংলাদেশের নির্বাচনে সম্পর্কের পরীক্ষায় ভারত, কৌশলী চীন: এএফপি

বেতন কমিশন নিয়ে কমিটি গঠন করলো অন্তর্বর্তী সরকার

প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে বাস্তব কাজের মিল নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তরের অঙ্গীকার করলেন তারেক রহমান

বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে: নজরুল ইসলাম মঞ্জু

তড়িঘড়ি করে বোয়িং কেনার পেছনে যে যুক্তি দেখালেন বিমান উপদেষ্টা

এলাকার সন্তান পরিচয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আ.লীগ বিদ্বেষ তীব্র হয়

ভোট কারচুপির শঙ্কা নেই, অনিয়মে তাৎক্ষণিক অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলকে: জাইমা রহমান