ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশের কর্মকর্তারাই ক্রিকেটের উন্নয়নে বড় সমস্যা: নিক পোথাসের

আমার বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৫, ১৩:১০

বাংলাদেশে বড় চ্যালেঞ্জ হলো, তাদেরকে বুঝতে হবে যখন আমি তাদের দলে যোগ দিই তখন তারা র‍্যাঙ্কিংয়ে ছিল নবম স্থানে। আর তারা এখনো সেই একই জায়গায় আটকে আছে। উন্নতি করতে চাইলে আপনি বারবার একই কাজ করতে পারেন না।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে সদ্য পদত্যাগ করা সহকারী কোচ এভাবেই জানাচ্ছিলেন নিজের সময়ে ক্রিকেট বোর্ডের চ্যালেঞ্জের কথা। নিজের মেয়াদ শেষের আগেই নিজের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার। যদিও ঠিক কী কারণে পদত্যাগ করেছেন তা সম্পর্কে জানা যায়নি।

এরইমাঝে নিক পোথাস কথা বলেছেন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে। যেখানে উঠে এসেছে বাংলাদেশের ক্রিকেট, সাবেক ও বর্তমান বোর্ড সভাপতি নিয়ে আলোচনা। সঙ্গে ছিল বিভিন্ন চ্যালেঞ্জ আর প্রতিকূলতার কথা।

বাংলাদেশের ক্রিকেটের হালচাল নিয়ে কথা বলতে গিয়ে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার বোর্ডের ওপর বেশ বড়সড় অভিযোগই এনেছেন নিক পোথাস। তার ভাষ্য, পাপন সভাপতি থাকাকালেই ক্রিকেটের উন্নয়নে বাধা ছিল বেশি, ‘বোর্ডের আগের পরিচালকরা অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে বড় একটি বাধা ছিল। বাংলাদেশে প্রতিভার অভাব নেই। খেলোয়াড়দের যখন ভালো কোচিং করানো হয়, তখন তারা দ্রুত মানিয়ে নেয় এবং দারুণ কিছু অর্জন করার সম্ভাবনা থাকে; কিন্তু ওপর থেকে সবসময় হস্তক্ষেপ করা হয়।’

বাংলাদেশের ক্রিকেটে পর্যাপ্ত রসদ না থাকার কথাও উঠে এসেছে তার আলাপে, ‘বাংলাদেশ বিশ্বের অন্যতম ধনী বোর্ড এবং এশিয়ার বেশিরভাগ ক্রিকেট খেলে, কিন্তু বাংলাদেশে স্পিন বোলিং মেশিন নেই, অথচ যুক্তরাজ্যের প্রতিটি কাউন্টিতে একটি করে মেশিন রয়েছে। এমন ঘাটতি থাকলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হবে কিভাবে?’

পুরোনো বোর্ড কি অনেক হস্তক্ষেপ করেছিল– এমন প্রশ্নে যেন বাংলাদেশ ক্রিকেটের ওপর একপ্রকার ক্ষোভ প্রকাশ করেছেন পোথাস, ‘তারা ক্রমাগত হস্তক্ষেপ করেছে এবং এটি সহজে পরিবর্তন হবে না। বিশ্বের সবচেয়ে সফল ক্রিকেট দলগুলো কারা চালায়! বোর্ড কি ক্রিকেট চালায়! কেউ বলতে পারবেন? প্রশাসকদের কাজ হলো ব্যবসা চালানো, ক্রিকেট নয়। ক্রিকেট চালায় ক্রিকেটাররা।’

নিক পোথাসের অভিযোগ, বাংলাদেশে ক্রিকেটের উন্নয়নে না বরং অন্য কারো এজেন্ডা বাস্তবয়ানের লক্ষ্যে দিনের পর দিন একইরকমের উইকেট তৈরি করছে, বাংলাদেশের উইকেট বিষয়টির (ক্রিকেট উন্নয়ন) একটি বড় অংশ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ওই উইকেটগুলো বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য নয়, অন্য কারো এজেন্ডার জন্য তৈরি। এমন পিচ আমাদের বোলারদের উন্নতি করতে সাহায্য করে না। তারা যখন বিদেশে যায় তখন ভালো পিচে বল করতে কষ্ট হয় তাদের। তারা শুধু বাংলাদেশের উইকেটে বোলিং করতে অভ্যস্ত।

আমার বার্তা/জেএইচ

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন লিটন দাস। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আইসিসি

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিন আয়োজক দেশে হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো, কানাডা

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ৪১৩ রান। ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান। মিরপুর টেস্টে ১ উইকেটে ১৭৯

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

ষষ্ঠবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপ খেলতে নামছেন লিওনেল মেসি। যদিও তিনি সরাসরি এখনও আর্জেন্টিনার জার্সি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

শিক্ষা-গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির চুক্তি

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে উচ্চশিক্ষা: জাতীয় ও বৈশ্বিক চাহিদা পূরণে কতটা সক্ষম?

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ নিহত ৩৯

১০ মে ঘটে যাওয়া নানান ঘটনা

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প