ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

গল টেস্ট ড্র করে নতুন চক্রে পা রাখল বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
২১ জুন ২০২৫, ১৮:০৫
আপডেট  : ২১ জুন ২০২৫, ১৮:১৯
শেষ টেস্ট খেলা ম্যাথুস আউট হওয়ার পর শান্তরা তাকে শুভকামনা জানান। ছবি: এএফপি

ম্যাচে বেশিরভাগ সময়ই চালকের আসনে ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছিল টাইগাররা। তবে গলের ব্যাটিং স্বর্গে ভালোই জবাব দিয়েছে শ্রীলঙ্কা। তারপরও ১০ রানের ছোট লিড পেয়েছিল সফরকারীরা। সেটার সঙ্গে দ্বিতীয় ইনিংসেও শান্তর দারুণ ব্যাটিংয়ে ইনিংস ঘোষণার সাহস পায় বাংলাদেশ। তখনও দিনের খেলার ৩৭ ওভার বাকি ছিল। তবে এই সময়ে লঙ্কানদের ৪ উইকেটের বেশি তুলতে পারেনি টাইগাররা। ফলে ড্র দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে পা রাখল বাংলাদেশ।

গলে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৯৫ রান করেছিল বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা থামে ৪৮৫ রানে। ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা ৪ উইকেট ৭২ রান করলে দুই দলই ড্র মেনে নেয়।

২৯৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আক্রমণাত্মক শুরু করেছিল শ্রীলঙ্কা। তবে হিতে বিপরীত হয়েছে। দ্রুত রান তুলতে গিয়ে উল্টো দ্রুত সাজঘরে ফিরেছেন দুই ওপেনার। ষষ্ঠ ওভারের শেষ বলে তাইজুলকে এগিয়ে এসে খেলতে গিয়ে শট চেক করেন লাহিরু উদারা। তবে টার্ন করে বেরিয়ে যাওয়া বলের লাইনে যেতে পারেননি তিনি। বল ধরে দ্রুতই উইকেট ভেঙেছেন লিটন দাস। ১৩ বলে ৯ রান করে লাহিরু বিদায় নিলে ভাঙে ৩২ রানের উদ্বোধনী জুটি।

এক বল পরই ফিরেছেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। নাঈমের বলে শান্তর হাতে সহজ ক্যাচ দিয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৫ বলে ২৪ রান। পঞ্চম দিনের চা বিরতির আগে পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রান করে শ্রীলঙ্কা। বিরতি থেকে ফিরে আর দুই উইকেট নিতে পেরেছে বাংলাদেশ।

এর আগে ৫ম দিনের খেলার শুরুতে ১৮৭ রানের লিড ছিল বাংলাদেশের। অপরাজিত ছিলেন শান্ত এবং মুশফিকুর রহিম। দুজনের এদিনের শুরুটা ছিল সাবধানী আর ধীরগতির। সেখান থেকে অবশ্য বাংলাদেশ খুব একটা পিছিয়েও ছিল না। লাঞ্চের আগে বৃষ্টি হানা দেয়। তার ঠিক আগের বলে মুশফিক রানআউট হন ৪৯ রানে। শান্ত তখন সেঞ্চুরি থেকে ১১ রান দূরে।

এই একটা সেঞ্চুরিই শান্তর নাম তুলতে পারতো বৈশ্বিক কিংবদন্তিদের রেকর্ডে। শান্ত তাই সাবধানী হয়েই খেললেন। ১১ রান করতে খরচ করেছেন ২২ বল। তবে অপরপাশে স্পিনের দুর্দান্ত সুইংয়ে বোকা হয়ে ফিরতে হয়েছে লিটন কুমার দাস এবং জাকের আলী অনিককে। এরপর নাইম সঙ্গ দিয়েছেন দারুণভাবে। সেঞ্চুরির পর শান্তও ছিলেন আগ্রাসী।

শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে লঙ্কানদের জন্য লক্ষ্য দাড়ায় ২৯৬ রানের।

আমার বার্তা/এমই

বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

নিজেদের দাবিতে অটল থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে কোনো ধরনের শাস্তি বা জরিমানা করবে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান: শেহবাজ শরিফ

সপ্তাহব্যাপী চলা টানাপোড়েন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছে

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ তিন দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দেয়। আইসিসিকে ম্যাচ ভেন্যু সরিয়ে

নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, লাহোরে কী নিয়ে হলো আলোচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরে টালমাটাল ক্রিকেট অঙ্গন। তাদের বাদ পড়ার জেরে ভারত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

কূটনীতিক দিবসে রাশিয়ান দূতাবাসের সংবর্ধনা

মুন্সীগঞ্জ-৩ আসনে বিজয়ের আত্মবিশ্বাসে ফুটবল ও ধানের শীষ সমর্থকরা

ভোটের লড়াইয়ে ২০২৮ প্রার্থী, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫০ শতাংশ: ইসি সানাউল্লাহ

নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেয়ার আহ্বান ড. ইউনূসের

দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: প্রধান উপদেষ্টা

জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি

ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন, আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা

তিন মাস নেগোসিয়েশনেও আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না: নৌ উপদেষ্টা

আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া: শিক্ষা উপদেষ্টা

চার উপায়ে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

শপথ নিয়েও রাষ্ট্রীয় সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন আনিসুল হক: চিফ প্রসিকিউটর

বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার: ইসি সানাউল্লাহ

প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব, দেড় বছরে বাড়েনি কিছুই

আগামী সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে