ই-পেপার শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

দুই বিদেশিকে হারিয়ে হজরতুল্লাহ জাজাইকে পেলো সিলেট টাইটান্স

আমার বার্তা অনলাইন:
২৫ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হতে আর একদিন মাত্র বাকি। অথচ এখনও দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে বড় খবর দিয়েছে সিলেট টাইটান্স। আফগানিস্তানের বিধ্বংসী ওপেনার হাজরাতুল্লাহ জাজাইকে দলে ভিড়িয়েছে তারা। একই সঙ্গে দুঃসংবাদও পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি— শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্স আসন্ন বিপিএলে সিলেটের হয়ে খেলতে আসতে পারছেন না।

আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুটি সংবাদ জানিয়েছে সিলেট টাইটান্স। আসন্ন বিপিএলকে সামনে রেখে আফগানিস্তানের টপ-অর্ডার ব্যাটার হজরাতুল্লাহ জাজাইকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে সিলেট টাইটান্স। আগ্রাসী ব্যাটিং ও দ্রুত রান তোলার ক্ষমতার জন্য বিশ্ব ক্রিকেটে পরিচিত জাজাই টি-টোয়েন্টি ফরম্যাটে একজন ম্যাচ উইনার হিসেবেই পরিচিত।

আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের হয়ে একাধিক স্মরণীয় ইনিংস খেলেছেন এই বাঁ-হাতি ওপেনার। বিশেষ করে পাওয়ারপ্লে-তে প্রতিপক্ষ বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা সিলেট টাইটান্সের ব্যাটিং লাইনআপে বাড়তি শক্তি যোগ করবে বলে মনে করছে দল ব্যবস্থাপনা।

ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়, জাজাইয়ের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আগ্রাসী স্ট্রোক-প্লে এবারের বিপিএলে সিলেট টাইটান্সকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে। মাঠে তার উপস্থিতি দলের জন্য বড় প্রভাব ফেলবে বলেও আশাবাদী কর্তৃপক্ষ।

ম্যাথিউজ ও অ্যারন জোন্সকে না পাওয়ার ধাক্কা

এর আগে নিলামের মাধ্যমে শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ এবং যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সকে দলে নিয়েছিল সিলেট টাইটান্স। তবে বুধবার এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে— এই দুই ক্রিকেটারই আসন্ন বিপিএলে খেলতে পারছেন না।

বিবৃতিতে জানানো হয়, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। অন্যদিকে, অ্যারন জোন্স নিজের ক্রিকেট বোর্ড থেকে প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় বিপিএলে অংশ নিতে পারছেন না।

সিলেট টাইটান্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুই ক্রিকেটারের পরিস্থিতিকে সম্মান করে এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাচ্ছে।

ম্যাথিউজ ও অ্যারোন জোন্সকে না পাওয়া নিঃসন্দেহে সিলেট টাইটান্সের জন্য একটি ধাক্কা। তবে হজরতুল্লাহ জাজাইয়ের মতো একজন বিধ্বংসী ব্যাটারের অন্তর্ভুক্তি সেই ঘাটতি অনেকটাই পুষিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এখন দেখার বিষয়, জাজাইয়ের পরও এই দুই বিদেশি ক্রিকেটারের জায়গায় সিলেট টাইটান্স নতুন অন্য কাউকে অন্তর্ভুক্ত করে এবং বিপিএল এবারের মৌসুমে দলটি কিভাবে নিজেদের শক্তি ও ভারসাম্য বজায় রাখে। তবে নিশ্চিতভাবেই, জাজাইয়ের আগমন সিলেটের সমর্থকদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

আমার বার্তা/এমই

দুটি ফাইনাল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত

জানুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত ও নিউজিল্যান্ড। যেখানে স্বাগতিক সূর্যকুমার যাদবের দল

লিভারপুলকে কোয়ার্টার ফাইনালে তুললেন সালাহ-রবার্টসন

দুই দিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে উলভারহ্যাম্পটনের কাছে হেরেছিল লিভারপুল। এবার এফএ কাপে উল্টো

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

দেশে না থাকলেও দেশের ক্রিকেটে বরাবরই আলোচনায় সাকিব আল হাসান। দেশের জার্সিতে তার খেলা নিয়ে

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার। ২০২৬ সালে ক্রীড়াঙ্গনে অবদানের জন্য এই পদক পাচ্ছেন জোবেরা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ: মন্ত্রী

এসএমই ও স্টার্টআপ বিপ্লব: এফবিসিসিআই-ই হবে প্রবৃদ্ধির নতুন ইঞ্জিন

ছাত্রদল নেতা আল আমিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনা ও চাঁদাবাজির অভিযোগ

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে

হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

অ্যান্টিবায়োটিকে নেই অ্যামোক্সিসিলিন ! এলবিয়নের ‘মানবহির্ভূত’ ওষুধে বাজার সয়লাব

মাস্টার্স ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন: ক্রেমলিন

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহজালাল থেকে ২৬৮ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র ভ্রমণকালে বহন করতে হবে চিকিৎসা খরচ

জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

জরুরি ক্ষমতায় ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

‘সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি’

আল-আকসায় রমজানের তৃতীয় জুমা আদায় করতে পারেননি ফিলিস্তিনিরা

বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইরানি নাবিকদের দেশে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮

দুই আসনের উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে পুরোদমে প্রচারণায় নামছেন প্রার্থীরা

ফেব্রুয়ারিতে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম আবার বেড়েছে

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমলো ২০ হাজার কোটি টাকা