ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ঘরের মাঠে শেষ ম্যাচেও জয়, রংপুরকে হারিয়ে দুইয়ে সিলেট

আমার বার্তা অনলাইন:
১২ জানুয়ারি ২০২৬, ১৬:৪৬

ঘরের মাঠে শেষটাও দারুণ হলো সিলেট টাইটান্সের। তারকাসর্বস্ব দল রংপুর রাইডার্সকে সহজেই হারালো স্বাগতিকরা। ১৫ বল হাতে রেখে পেলো ৬ উইকেটের জয়।

নবম ম্যাচে মেহেদী হাসান মিরাজের সিলেটের এটি পঞ্চম জয়। ১০ পয়েন্ট নিয়ে তারা চার থেকে উঠে এসেছে দুই নম্বরে। অষ্টম ম্যাচে চতুর্থ হারে চারে নেমে গেছে নুরুল হাসান সোহানের রংপুর।

বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। সিলেটের ব্যাটারদের সামনে ছিল সহজ লক্ষ্য, ১১৫ রানের। পারভেজ হোসেন ইমন আর তৌফিক খান উদ্বোধনী জুটিতে ৪০ বলে ৫৪ রান তুলে দেন।

২২ বলে ১ চার আর ৪ ছক্কায় ৩৩ রানের মারকুটে ইনিংস খেলে সাজঘরে ফেরেন তৌফিক। আরিফুল ইসলাম করেন ২৬ বলে ২১।

শেষদিকে এসে এক ওভারে দুই উইকেট নেন নাহিদ রানা। আফিফ হোসেন (১৫ বলে ১২) আর ইথান ব্রুকস (০) ফেরেন টানা দুই বলে। তবে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন ইমন। সেইসঙ্গে তার ফিফটিও পূরণ করেন। ৪১ বলে ৫২ রানের ইনিংসে ৩টি করে চার-ছক্কা হাঁকান ইমন।

এর আগে সিলেট টাইটান্সের বোলারদের তোপে সুবিধাই করতে পারেনি রংপুর রাইডার্সের ব্যাটাররা। ১৯.১ ওভারে অলআউট হতে হয়েছে মাত্র ১১৪ রানে।

সোমবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে ছিল রংপুর। সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন তার বোলাররা।

স্কোরবোর্ডে রান যোগ হওয়ার আগেই কাইল মায়ার্সকে তুলে নেয় সিলেট। এরপর ২৭ রানে হারায় ৩ উইকেট। ব্যর্থ হয়েছে অন্য ওপেনার ও আগের ম্যাচে ৯৭ রান করা তাওহিদ হৃদয়ও।

সিলেটের বোলারদের তোপে ইনিংসের শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি করতে পারেনি রাইডার্স। ৬৭ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেট হারায় ৭৬ রানে।

২০ রান যোগ হতেই আরও ৪ উইকেট হারিয়ে ১০০-এর আগেই অলআউটের শঙ্কা জাগিয়ে তোলে। তবে সেটি হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের ২৯ রানে। তার রানটাই দলীয় দ্বিতীয় সর্বোচ্চ রংপুরের। রিয়াদের আউটে ১১৪ রানে অলআউট হয় রংপুর ৫ বল আগেই।

রাইডার্সের ৪ ব্যাটার স্পর্শ করতে পেরেছেন দুই অঙ্কের ঘরের রান। ০ রানে আউট হয়েছেন ৩ ব্যাটার। সর্বোচ্চ ৩০ রান করেছেন খুশদিল শাহ। ২২ রান করেছেন লিটন দাস ও ১৭ রান এসেছে ইফতিখার আহমেদের ব্যাটে।

সিলেটের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম। দুটি মঈন আলীর ও একটি সালমান ইরশাদের।

আমার বার্তা/এমই

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো

কোপা দেল রে ফাইনালে উঠতে মঙ্গলবার রাতে সেমিফাইনাল ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প

বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া ‍খুব জরুরি: শান্ত

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে গতকাল (মঙ্গলবার) নাজমুল হোসেন শান্ত’র উত্তরাঞ্চলকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা

বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা

বিশ্বকাপ শুরু হতে এখনও তিন মাসেরও বেশি সময় বাকি। তবে এখনই বড় দুঃসংবাদ পেয়ে গেল

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

পিটার বাটলার অবাক করা সিদ্ধান্ত নেন প্রায় হরহামেশাই। তা বেশির ভাগ ক্ষেত্রেই সাহসী প্রমাণিত হয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো

আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া ‍খুব জরুরি: শান্ত

মালয়েশিয়ায় পাচারচক্রের মূলহোতাসহ ৭ বাংলাদেশি আটক

রোজায় ত্বকের ঘরোয়া যত্নে মুসুর ডালের জাদু

চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

বৈঠক ভালো হয়েছে: পল কাপুর

১৭ বছরের বিশৃঙ্খল শাসন একদিনে বদলানো সম্ভব নয়: ফখরুল

আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, অফিসে নেই কোনো কর্মকর্তা

তেহরানে নতুন করে ইসরায়েলি বিমান হামলা, বিকট বিস্ফোরণ

বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা

সীমাতিরিক্ত ঋণ সমন্বয় ছাড়া নবায়ন না করার বাধ্যবাধকতা বাতিল