ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, ভারতে ঝুঁকি আছে: ক্রীড়া উপদেষ্টা

আমার বার্তা অনলাইন
১৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৩

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলাটা এখনো অনিশ্চিত হয়ে আছে। নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অপারগতার কথা আগেই বিসিবি জানিয়েছে আইসিসিকে। তবে মঙ্গলবার এক সভায় আইসিসি সেই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার কথা জানিয়েছে বিসিবিকে। প্রত্যুত্তরে বাংলাদেশও তাদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়ে দিয়েছে।

এই বিষয়ে সম্প্রতি কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, আইসিসির রিপোর্টই ভাবাতে বাধ্য করছে যে ভারতে নিরাপত্তা ঝুঁকি আছে বাংলাদেশের।

বিসিবির সঙ্গে আইসিসির একটি অনলাইন কনফারেন্স হয়েছিল গতকাল। সেখানেও কোনো সুরাহা হয়নি। গতকাল এক বিবৃতিতে বিসিবি জানায়, ‘নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকায় ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়েছে। সেই সঙ্গে বিসিবি আবারও আইসিসিকে অনুরোধ জানিয়েছে বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার জন্য।’

বিসিবির বিবৃতিতে বলা হয়, ‘আইসিসি জানিয়েছে যে, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। তাই ভারতে না খেলার সিদ্ধান্ত যেন বিসিবি পুনর্বিবেচনা করে। দুপক্ষই সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে পেতে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। বাংলাদেশ দলের খেলোয়াড়, অফিশিয়াল ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বিসিবি। পাশাপাশি বিষয়টির মীমাংসায় পৌঁছতে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়া হবে।’

এ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা অবশ্যই বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই। কিন্তু এটা ভারতে খেলাটা সত্যিই আমাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। মোস্তাফিজ ইস্যুতে উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতি স্বীকার, ভারতে বিরাজমান বাংলাদেশবিরোধী অব্যাহত প্রচারণা, আইসিসির সিকিউরিটি ম্যানেজার ডেভিড মুশকারের রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট আমাদের ভাবতে বাধ্য করেছে যে বাংলাদেশের ক্রিকেটার, সাংবাদিক ও দর্শকেরা ভারতে নিরাপত্তা-ঝুঁকিতে থাকবেন।’

আসিফ নজরুলের বিশ্বাস, সত্যিকারের বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে আইসিসিকে গোটা বিষয়টি বিবেচনায় এনে শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ আয়োজনের পদক্ষেপ নেওয়া উচিত। সেটা না হলে বিশ্বকাপে যে খেলতে যাবে না বাংলাদেশ, সেটাও জানিয়ে দিয়েছেন আসিফ নজরুল।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য সাময়িকভাবে ক্ষতিকর হবে। কিন্তু ভারতে আমরা খেলতে গেলে তা পুরো দেশের জন্য ক্ষতিকর হতে পারে। দেশের খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে আমরা আপস করতে পারি না। একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে একজন জাতীয় দলের খেলোয়াড় থেকে শুরু করে বাংলাদেশের একজন সাধারণ দর্শকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।’

আমার বার্তা/জেএইচ

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো

কোপা দেল রে ফাইনালে উঠতে মঙ্গলবার রাতে সেমিফাইনাল ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প

বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া ‍খুব জরুরি: শান্ত

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে গতকাল (মঙ্গলবার) নাজমুল হোসেন শান্ত’র উত্তরাঞ্চলকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা

বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা

বিশ্বকাপ শুরু হতে এখনও তিন মাসেরও বেশি সময় বাকি। তবে এখনই বড় দুঃসংবাদ পেয়ে গেল

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

পিটার বাটলার অবাক করা সিদ্ধান্ত নেন প্রায় হরহামেশাই। তা বেশির ভাগ ক্ষেত্রেই সাহসী প্রমাণিত হয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাতদিন

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো