ই-পেপার বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বার্সেলোনা যুব দলের ফুটবলারকে নিয়ে স্কোয়াড ঘোষণা সালাহ’র মিসরের

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৬, ১১:৪৪

আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে মিসর। মোহামেদ সালাহ’র নেতৃত্বে ফিফার মেগা ইভেন্টে অংশ নিতে যাওয়া এই দলে প্রথমবার ডাক পেয়েছেন বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা কিশোর ফরোয়ার্ড হামজা আবদেলকরিমকে। তবে কোচ হোসাম হাসান ফরাসি ক্লাব নঁতের ফরোয়ার্ড মোস্তফা মোহামেদ ডাকেননি।

বিশ্বকাপেও যথারীতি মিসরের আক্রমণভাগে সালাহ’র সঙ্গী হবেন ম্যানচেস্টার সিটিতে খেলা ফরোয়ার্ড ওমর মারমুশ। আগামী ২৮ মে নিজেদের রাজধানী কায়রোতে রাশিয়ার বিপক্ষে ঘরের মাঠের সর্বশেষ প্রীতি ম্যাচের পর একজন খেলোয়াড়কে বাদ দেবেন কোচ হাসান। যাতে ফিফার নির্ধারিত ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা যায়।

ফরোয়ার্ড মোস্তফাকে দল থেকে বাদ দেওয়া কিছুটা বিস্ময়কর হলেও চলতি মৌসুমে তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। নঁতের হয়ে ২৪ ম্যাচে তিনি করেছেন মাত্র চার গোল এবং ক্লাবটি অবনমিত হয়েছে ফরাসি লিগ ওয়ান থেকে। অন্যদিকে, কিশোর হামজা আবদেলকরিম বার্সেলোনার যুব দলে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং তাকে মিসরের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফরোয়ার্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিশ্বকাপের আগে ৬ জুন ক্লিভল্যান্ডে ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে মিসর। এরপর ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। পরবর্তী ম্যাচে ২১ জুন ভ্যাঙ্কুভারে, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে গ্রুপ ইরান ও মিশর মুখোমুখি হবে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর।

মিশরের বিশ্বকাপ স্কোয়াড (চূড়ান্ত ঘোষণায় বাদ পড়বেন একজন)

গোলরক্ষক : মোহামেদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইর, এল মাহদি সোলিমান, মোহামেদ আলা

ডিফেন্ডার : মোহামেদ হানি, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগুইদ, মোহামেদ আবদেলমোনেম, আহমেদ ফাতৌহ, করিম হাফেজ

মিডফিল্ডার : মারওয়ান আতেয়া, মোহানাদ লাশিন, নাবিল এমাদ, মাহমুদ সাবের, আহমেদ জিজো, এমাম আশুর, মোস্তফা জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল, হাইসেম হাসান

ফরোয়ার্ড : ওমর মারমুশ, মোহামেদ সালাহ, আকতাই আবদাল্লাহ, হামজা আবদেলকরিম

৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা

যুক্তরাজ্যের ভবিষ্যৎ রাজা প্রিন্স উইলিয়ামের সামনে ইউরোপা লিগের সম্রাট হিসেবে নিজের আসনটা আরেকবার পাকাপোক্ত করলেন

পাকিস্তানে জেতার পর দেশের মাটিতেও জয়, বাংলাদেশের ‘ইতিহাস পূর্ণ হলো’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যে উন্নতি হয়েছে সেটা আলাদা করে মনে করিয়ে দেওয়ার কিছু নেই। সবশেষ

অস্ট্রেলিয়া সিরিজেও ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ নিচ্ছেন শান্ত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ দল। তবে এমন জয়ের পরেও টেস্ট অধিনায়ক

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস হলো। ঘরের মাঠে প্রথমবারের মতো তাদের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। এই জয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশসেবা ও সমুদ্রজয়ের প্রত্যয়ে নৌবাহিনীতে শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক

মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

তিন দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম

বার্সেলোনা যুব দলের ফুটবলারকে নিয়ে স্কোয়াড ঘোষণা সালাহ’র মিসরের

আপিল বিভাগেও আবুল বারকাতের জামিন, জমা দিতে হবে পাসপোর্ট

আন্তর্জাতিক চা দিবস: চা শ্রমিকের জীবনটাও যেন ২৬ ইঞ্চির চা গাছের মতোই

দেশে ফসল উৎপাদন বাড়াতে হলে: খননে জোরদার হতে হবে

রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ

নতুন সরকার জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্বাস্থ্যকে স্থান দিয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঝিনাইদহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর চলাচল শুরু

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

শান্তিরক্ষা কার্যক্রম বাংলাদেশের চোখে ‘মানবতার প্রতি গভীর দায়িত্ব’

সুমুদ ফ্লোটিলা কর্মীদের আটক: তীব্র সমালোচনার মুখে ইসরায়েলি মন্ত্রী গভির

৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা

ঢাকাসহ ১০ জেলা তাপপ্রবাহের কবলে, উত্তরাঞ্চলে কালবৈশাখীর আভাস

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ক্ষুব্ধ নেতানিয়াহু, চটলেন ট্রাম্পের ওপর

প্রাণঘাতী ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস: ডব্লিউএইচও

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি নিয়ে আসছে নতুন পাসপোর্ট

২১ মে ঘটে যাওয়া নানান ঘটনা