ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

১১ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩

আজ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ ● ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ ● ১১ শাবান ১৪৪৬। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৫৫৬ - সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন।

১৭৫২ - বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যুক্তরাষ্ট্রের ১ম হাসপাতাল হিসেবে পেনসিলভানিয়া হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন।

১৭৯৪ - যুক্তরাষ্ট্রের সিনেটের ১ম অধিবেশন জনসাধারণের জন্ম উন্মুক্ত করা হয়।

১৯১৬ - জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে বক্তৃতা দেয়ায় ইমা গোল্ডম্যান গ্রেফতার।

১৯১৯ - জার্মানির প্রেসিডেন্ট হিসেবে এসপিডি দলের ফ্রেডরিক এবার্ট নির্বাচিত।

১৯৩৭ - ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের কর্মবিরতিকে জেনারেল মোটর্স স্বীকৃতি দেয়ায় কর্মবিরতির সমাপ্তি।

১৯৪৩ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেনারেল ডুইট আইসেনহাওয়ার ইউরোপের মিত্রবাহিনীর সেনাপ্রধান হিসেবে মনোনীত।

১৯৫৩ - ইসরাইলের সঙ্গে সোভিয়েট ইউনিয়নের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন। গ্রিস এবং তুরস্কের মধ্যে সাইপ্রাসের লিমাসোলে যুদ্ধ শুরু।

১৯৬৪ - তাইওয়ান ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে।

১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।

১৯৭৮ - চীন এরিস্টটল, শেক্সপিয়ার এবং ডিকেন্সের ওপর গবেষণা কর্ম নিষিদ্ধ ঘোষণা করে।

১৯৯০ - দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের বাইরে ভার্স্টার জেলখানা থেকে ২৭ বছর রাজনৈতিক বন্দিত্ব শেষে মুক্তি পান অবিসংবাদিত নেতা নেলসন মান্ডেলা।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৮৪৭ - টমাস আলভা এডিসন, মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী।

১৮৬১ - ব্রহ্মবান্ধব উপাধ্যায় ভারতের বাঙালি ব্রহ্মবাদী ব্যক্তিত্ব, সাংবাদিক ও ভারতের স্বাধীনতা সংগ্রামী।

১৮৮২ - ছন্দের যাদুকর খ্যাত সত্যেন্দ্রনাথ দত্ত, বাঙালি কবি ও ছড়াকার।

১৯০২ - গোপাল হালদার, সাহিত্যিক, সাহিত্যতাত্ত্বিক ও স্বাধীনতা সংগ্রামী।

১৯১৫ - রিচার্ড হ্যামিং, মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।

১৯৩৮ - বেভান কংডন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।

১৯৪৩ - আসাদ চৌধুরী, বাংলাদেশি লেখক ও কবি।

১৯৪৪ - বুদ্ধদেব দাশগুপ্ত, ভারতের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র নির্মাতা ও কবি।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

৬৪১ - হেরাক্লিউস, বাইজেন্টাইন সম্রাট।

১৬৫০ - রেনে দেকার্ত, ফরাসি দার্শনিক ও আধুনিক দর্শনের জনক, গণিতজ্ঞ, বিজ্ঞানী।

১৯৪৮ - সের্গে আইজেনস্টাইন, সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক।

১৯৬২ - সজনীকান্ত দাস, ভারতের বাঙালি কবি, সাহিত্য সমালোচক ও সম্পাদক।

১৯৭৪ - সৈয়দ মুজতবা আলী, বাংলাদেশি বাঙালি সাহিত্যিক।

১৯৭৮ - সত্যপ্রিয় রায়, পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষা আন্দোলনের বিশিষ্ট নেতা।

১৯৮০ - রমেশচন্দ্র মজুমদার, ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ।

২০২২ - ভারতীয় বাঙালি অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা।

আমার বার্তা/এমই

৩০ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ● ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১১ জিলকদ ১৪৪৭। আজকের

২৯ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ● ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১০ জিলকদ ১৪৪৭। আজকের

২৮ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ● ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ● ৯ জিলকদ ১৪৪৭। আজকের

২৭ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ● ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৮ জিলকদ ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান