ই-পেপার সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩৩

১৬ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২

আজ সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ● ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২৭ শাবান ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১২৪৯ - ফ্রান্সের রাজা নবম লুই কর্তৃক এন্ড্রু দা লংজুমেওকে মোঙ্গল সাম্রাজ্যের খাগানের কাছে দূত হিসেবে প্রেরণ করা হয়।

১৭০৪ - অবিভক্ত বাংলায় পুলিশী ব্যবস্থার প্রচলন হয়।

১৮০৮ - ফরাসিদের স্পেন দখল।

১৮৬২ - আমেরিকান গৃহযুদ্ধ: জেনারেল উলিসেস এস. গ্রান্ট টেনেসির ফোর্ট‌ ডনেলসন দখল করেন।

১৮৭৩ - স্পেনকে প্রজাতন্ত্র ঘোষণা।

১৯১৮ - কাউন্সিল অব লিথুনিয়ার সর্বসম্মতিক্রমে স্বাধীনতা আইন গৃহীত হয় এবং লিথুনিয়া স্বাধীন রাষ্ট্র ঘোষিত হয়।

১৯২৩ - হাওয়ার্ড কার্টার ফারাও সম্রাট তুতানখামেনের সমাধি উন্মুক্ত করেন।

১৯৩০ - যুক্তরাষ্ট্রের নামকরা কোম্পনী ডু পন্টের গবেষণাগারে প্রথম নাইলন তৈরি করা হয়।

১৯৩৪ - সোশ্যাল ডেমোক্র্যাট ও রিপাবলিকানিশজার স্কাটজবান্ডদের পরাজয়ের মাধ্যমে অস্ট্রীয় গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে।

১৯৩৬ - পপুলার ফ্রন্টের বিজয়। স্পেনে বামপন্থী রিপাবলিকান সরকার প্রতিষ্ঠা।

১৯৪৩ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লাল ফৌজ খারকোভে পুনরায় প্রবেশ করে।

১৯৪৬ - সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রথম জাতিসংঘে ভেটো ক্ষমতা প্রয়োগ করে।

১৯৫৯ - ১ জানুয়ারি একনায়ক ফুলিজেনসো বাতিস্তা উৎখাত হওয়ার পর ফিদেল কাস্ত্রো কিউবার প্রধানমন্ত্রী হন।

১৯৬১ - এক্সপ্লোরার প্রোগ্রাম: এক্সপ্লোরার ৯ উদক্ষেপণ করা হয়।

১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় সিঙ্গাপুর।

১৯৭৪ - পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেন, বাংলাদেশ যদি ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার কার্য স্থগিত করে তবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হবে।

১৯৮৫ - হিজবুল্লাহ গঠিত হয়।

১৯৮৬ - পর্তুগালের প্রথম অসামরিক রাষ্ট্রপতি নির্বাচিত হন ড. মারিও সোরেস।

১৯৯২ - দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় লেবাননের হিজবুল্লার মহা সচিব সাইয়্যেদ আব্বাস মুসাভি শহীদ হন।

২০০৫ - কিয়েটো প্রটোকল কার্যকর হয়।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৮১২ - হেনরি উইলসন, মার্কিন কর্নেল ও রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্রের ১৮তম উপ-রাষ্ট্রপতি।

১৮২২ - রাজেন্দ্রলাল মিত্র, আধুনিক ভারততত্ত্ববিদ ও বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার অন্যতম পথিকৃৎ ও প্রাবন্ধিক।

১৮৩১ - নিকোলাই লেসকভ, রুশ লেখক ও সাংবাদিক।

১৮৩৮ - হেনরি অ্যাডাম্‌স, মার্কিন ইতিহাসবিদ, সাংবাদিক ও ঔপন্যাসিক।

১৮৬৮ - আলবার্ট রোজ-ইন্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৮৯৪ - কনস্ট্যান্স টিপার, ইংরেজ ধাতুবিদ ও স্ফটিকবিদ।

১৯০৪ -ভারতের স্বাধীনতা সংগ্রামের কর্মী অন্নদাপ্রসাদ চক্রবর্তী।

১৯১১ - অমিতা ঠাকুর রবীন্দ্র সংগীত শিল্পী ও কবি।

১৯২৭ - শহীদুল্লাহ কায়সার, বাঙালি লেখক ও বুদ্ধিজীবী।

১৯৩৫ - ব্র্যাডফোর্ড পার্কিনসন, মার্কিন প্রকৌশলী ও উদ্ভাবক, জিপিএস-এর জনক।

১৯৩৬ - রাজিয়া খান, বাংলাদেশি সাহিত্যিক।

১৯৩৭ - অরুণ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচিত্রাভিনেতা ও নাট্যকার।

১৯৩৯ - বিংশ শতাব্দীর শেষভাবে আবির্ভূত ভারতীয় বাঙ্গালি চিত্রকর যোগেন চৌধুরী

১৯৪২ - এম এ ওয়াজেদ মিয়া, বাংলাদেশি পরমাণুবিজ্ঞানী ও বঙ্গবন্ধুর জামাতা।

১৯৪৮ - নীলুফার ইয়াসমীন, বাংলাদেশি কণ্ঠশিল্পী।

১৯৫৩ - অলিভিয়া, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৫৪ - মাইকেল হোল্ডিং, জ্যামাইকান ক্রিকেটার।

১৯৫৯ - জন ম্যাকেনরো, মার্কিন টেনিস খেলোয়াড়।

১৯৭৮ - ফিলিপ প্লেইনজার্মান ফ্যাশন ডিজাইনার।

১৯৮৮ - ডেনিলসন পেরেইরা নেভেস, ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড়।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১২৭৯ - দ্বিতীয় অলফেন্সো, পর্তুগালের রাজা।

১৩৯১ - পঞ্চম জন পেলাইওলোগস, বাইজেন্টাইন সম্রাট।

১৪৫৯ - আকশামসাদ্দিন, উসমানীয় ধর্মীয় পণ্ডিত, কবি, সুফি ও দ্বিতীয় মুহাম্মদের উপদেষ্টা।

১৭৫৪ - রিচার্ড‌ মিড, ইংরেজ চিকিৎসক।

১৮৩৪ - লাইফবোট-এর উদ্ভাবক লিওনেল লুকিন।

১৮৯৯ - ফেলিক্স ফাওরি, ফরাসি ব্যবসায়ী ও রাজনীতিবিদ, ফ্রান্সের ৭ম রাষ্ট্রপতি।

১৯৯৮ - আর্নস্ট জ্যুঙ্গার একজন জার্মান ঔপন্যাসিক এবং প্রাবন্ধিক।

১৯০৭ - জোযুয়ে কার্দুচ্চি, নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় কবি ও শিক্ষক।

১৯৩২ - ফার্ডিনেন্ড বুইসন, ফরাসি একাডেমিক ও রাজনীতিবিদ, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।

১৯৩৩ - কালীপদ মুখোপাধ্যায় ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।

১৯৩৬ - টমি ওয়ার্ড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৪৪ -দাদাসাহেব ফালকে, ভারতীয় চলচ্চিত্রের জনক।

১৯৫৬ - মেঘনাদ সাহা, বাঙালি পদার্থবিদ।

১৯৬২ - প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যসেবী হেমেন্দ্রপ্রসাদ ঘোষ।

১৯৮১ - সাহিত্যিক খান মুহম্মদ মইনুদ্দীন।

১৯৮২ - মুহম্মদ এনামুল হক, বাঙালি শিক্ষাবিদ, ভাষাবিদ ও সাহিত্যিক।

১৯৮৪ - মুহাম্মদ আতাউল গণি ওসমানী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক।

১৯৯০ - নুরুল মোমেন একজন বাংলাদেশী অধ্যাপক, শিক্ষাবিদ, নাট্যকার ও নির্দেশক, এবং প্রাবন্ধিক।

১৯৯৯ - কাজী আরেফ আহমেদ, (রাজনীতিবিদ), বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

২০১৬ - বুত্রোস বুত্রোস গালি, জাতিসংঘের ৬ষ্ঠ মহাসচিব।

২০২৩ - তুলসীদাস বলরাম, ভারতের প্রখ্যাত ফুটবলার।

ছুটি ও অন্যান্য :

বিশ্ব কালনিতা দিবস

আমার বার্তা/এমই

১৫ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ● ০২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২৬ শাবান ১৪৪৭। আজকের

১৪ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ● ০১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২৫ শাবান ১৪৪৭। আজকের

১৩ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ● ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৪ শাবান ১৪৪৭। আজকের

১২ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ● ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৩ শাবান ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অযোগ্য ব্যক্তিদের নির্দিষ্ট কাজের দায়িত্ব দেওয়া সবচেয়ে বড় অপরাধ

নির্বাচনের ফল নিয়ে গণমাধ্যমের খণ্ডিত উপস্থাপনায় হতাশ হবেন না

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য ড. আবদুল হাছিব

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলার সহায়তা দেবে ‘বোর্ড অব পিস’

পাকিস্তানকে হারাতে যে পরিকল্পনা ছিল ভারতের

শরীয়তপুরে ৩টি আসনে জামানত হারিয়েছেন ১৫ প্রার্থী

পিরোজপুরে বিএনপির আহ্বায়কসহ দুই নেতাকে কুপিয়ে জখম

জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ

তারেক রহমানের সঙ্গে নাহিদের বৈঠক, সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে জোর

দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার ইউক্রেনের জ্বালানিমন্ত্রী

১৬ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

শিক্ষামন্ত্রী কে? আলোচনায় ওবায়দুল ইসলাম, মিলন ও ওসমান ফারুক

জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

আমরা সৌভাগ্যবান যারা সুযোগ পেয়েছিলাম: শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা

বাংলাদেশে বৈশ্বিক নারী বিজ্ঞানীদের প্রাতরাশ অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান

এটা স্মরণীয় নির্বাচন হয়ে থাকবে মনে করে বিদায়ী উপদেষ্টা পরিষদ