ই-পেপার শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩

শাহজালালে লাগেজ তল্লাশিতে মিলল পৌনে ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা

আমার বার্তা অনলাইন
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ থাইল্যান্ডগামী দুই যাত্রীর কাছ থেকে প্রায় পৌনে চার কোটি টাকা সমমূল্যের বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে অভিযান চালিয়ে এসব মুদ্রা উদ্ধার করা হয়। জব্দকৃত মুদ্রার মধ্যে রয়েছে সৌদি রিয়াল, ইউরো, পাউন্ড ও থাই বাথ।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংককগামী যাত্রী রফিকুল ইসলামের লাগেজে তল্লাশি চালানো হয়। সুকৌশলে লুকানো অবস্থায় তাঁর কাছ থেকে ৪ লাখ ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল, ২৪ হাজার ইউরো, ৩০ হাজার ৫০ পাউন্ড এবং ৭ হাজার ৮৪১ থাই বাথ জব্দ করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৪০ টাকা।

একই সময়ে আল আমিন মোল্লা নামের অপর এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ৪ লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল ও ২ হাজার ১১০ থাই বাথ জব্দ করা হয়। এসব মুদ্রার আনুমানিক মূল্য ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা।

দুই যাত্রীর কাছ থেকে জব্দ করা মুদ্রার মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ৩ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও কাস্টমস আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সহকারী রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, অর্থপাচার, অবৈধ আমদানি ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান অভিযানের অংশ হিসেবে বিমানবন্দরে নিয়মিত গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে এ কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাজধানীতে এসি বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

রাজধানী পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন

মোহাম্মদপুর-আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযানে ১০০ জন আটক

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোরগ্যাং, চাঁদাবাজ ও ছিনতাই দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

মেট্রোরেলে অনুমতি ছাড়া ভিডিও ও কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা

রাজধানীর প্রতিটি মেট্রো স্টেশন এলাকায় অনুমতি ছাড়া ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কিংবা যেকোনো ধরনের কনটেন্ট তৈরি সম্পূর্ণভাবে

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড: মূল সন্দেহভাজন সিয়াম আটক

রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) হত্যার ঘটনায় মূল সন্দেহভাজন সিয়ামকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাসিক পেনশন দেওয়ার দাবি অবসরপ্রাপ্ত গ্রামীণ ব্যাংক কর্মীদের

অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান, হস্তান্তর ২ মার্চ

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবিধানিকভাবে জারি করা প্রত্যেকটি অধ্যাদেশই সংসদে বিল আকারে পেশ করা হবে

লাইটার জাহাজে পণ্য আটকে রাখলে আইনি ব্যবস্থা: নৌপরিবহনমন্ত্রী

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী শেখ রবিউল

১০০ নম্বরের পরীক্ষায় বাছাই হবে প্রতিষ্ঠান প্রধান, পড়েছে ৮০ হাজার আবেদন

ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার রুখতে কঠোর বার্তা মন্ত্রীর

বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা

নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ১৫টিরও বেশি দেশ

গুরুত্বপূর্ণ কমিটি থেকে বাদ দেওয়া হলো আর্থিক প্রতিষ্ঠান সচিবকে

শাহজালালে লাগেজ তল্লাশিতে মিলল পৌনে ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা

মসজিদুল আকসায় ১ লাখ ফিলিস্তিনির জুমা আদায়

মাসদেড়েক মাঠের বাইরে, পাকিস্তান সিরিজে ফিরবেন তানজিম সাকিব?

পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলা

পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

অ্যানথ্রপিকের সঙ্গে কাজ বন্ধের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের

ঢাবিতে ইফতার আয়োজনের জেরে ছাত্রদল নেতা হামিমকে শোকজ

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প