ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

পল্লবী থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
১৬ মে ২০২৬, ১৫:২৬

‘কমিউনিটি পুলিশিং, সবাই মিলে গড়ি নিরাপদ সমাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি ও কিশোর অপরাধ প্রতিরোধে পল্লবী থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে পল্লবী থানা এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে এই ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার।

অনুষ্ঠানের শুরুতে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার উদ্বোধনী বক্তব্য দেন। পরবর্তীতে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, পরামর্শ ও অভিযোগ উপস্থাপন করেন।

এ সময় ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি একটি সুন্দর সমাজ গঠনে পারিবারিক শিক্ষার গুরুত্ব, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি এবং বিদেশগামী তরুণদের দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং নিরাপদ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আমার বার্তা/এমই

দুয়ারীপাড়ায় ওয়াকফা এস্টেটের সম্পত্তি দখল নিয়ে সংবাদ সম্মেলন

রাজধানীর মিরপুর এলাকার দুয়ারীপাড়া, মরুল ও বাউনিয়া মৌজাস্থ আইন উদ্দিন হায়দার ও ফয়জুন্নেছা ওয়াকফা এস্টেটের

বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর বনানী থানাধীন পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও একটি গুলিভর্তি

বিএমইউতে উচ্চমানের জার্নালে গবেষণা প্রকাশ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ)-তে আন্তর্জাতিক মানের গবেষণা ও উচ্চ-প্রভাবসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে

অটোরিকশায় চা খেতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, নিহত দু’ভাই

ঢাকার কেরানীগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাদিম হোসেন (১৫) ও রাজন হোসেন (১৪) নামে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে উদ্ভাবনে জোর দিতে হবে: পাটমন্ত্রী

কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রীর

মানচিত্রে বসবাসকারী সবাই বাঙালি নয়, বাংলাদেশি: জ্বালানি মন্ত্রী

ব্যাংকিং খাতে সংকট সমাধানে রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে

পল্লবী থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

কবে খুলতে পারে হরমুজ প্রণালী, জানালেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী

ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ডে ভূষিত সালমান মাহমুদ

ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: ফখরুল

ক্রিকেট বোর্ড পরিচালনায় অনিয়ম, আর্থিক সহায়তা বন্ধ করল আইসিসি

কুমিল্লা বিভাগ জনগণের দাবি হলে পূরণ করা হবে: প্রধানমন্ত্রী

জুনের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ বেশি থাকবে: প্রধানমন্ত্রী

রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে : তথ্যমন্ত্রী স্বপন

চীন সফর শেষ করেই মিত্র তাইওয়ানকে সতর্কবার্তা ট্রাম্পের

হতদরিদ্রদের চিকিৎসায় বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয় করবে সরকার: অর্থমন্ত্রী 

জাহাঙ্গীরনগরে ধর্ষণচেষ্টার বিচারের দাবিতে প্রক্টর কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

ব্রা‌জিলের সঙ্গে সরাসরি শিপিং ব্যবস্থা চালু কর‌তে চায় বাংলাদেশ

বাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তানের

পশ্চিমাঞ্চলের সব আসন শেষ, আধঘণ্টায় এক কোটি ২৭ লাখ হিট

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান, পথে পথে জনতার ঢল

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সেমিকন্ডাক্টর শিল্প উন্নয়নে রোডশো