ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

১৭ বছরের জঞ্জাল ১৫ মাসে দূর করা সম্ভব না: সাখাওয়াত হোসেন

আমার বার্তা অনলাইন:
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৩
হাতিয়ার নিঝুম দ্বীপে লাইট হাউস পরিদর্শন করেন নৌপরিবহন উপদেষ্টা। ছবি সংগৃহীত

দেশের মানুষকে ধৈর্য ধরার আহবান জানিয়ে নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ১৭ বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা, অরাজগতা মাত্র ১৫ মাসে দূর করা সম্ভব না। আমরা ইতোমধ্যে কিছু কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি। যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙচুর করে সবকিছু ফেলে একজন সরকার পালিয়ে গেছে, সেটিকে টেনে তুলতে আমাদের একটু সময়তো লাগবে। আমরা চেষ্টা করছি যাতে ল এন্ড অর্ডার ভালো হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে ইজিআইএমএনএস শীর্ষক প্রকল্পের লাইট হাউজের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আগামী রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দিতে সবাইকে প্রশাসনকে সহযোগিতার আহবান জানিয়ে বলেন, দ্রব্য মূল্য বর্তমানে অনেক নিয়ন্ত্রণে। রমজানে প্রচুর খেজুর, বুট, ছোলা বিভিন্ন দেশ থেকে আসছে। আমাদের দেশের ব্যবসায়ীরা রমজান আসলে মনে করে এটা হরিলুটের জায়গা। তারা এ সময়টা একটা সিন্ডিকেট তৈরি করে। এ বিষয়ে আমার কঠোর অবস্থানে আছি। প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে তারা যেনো বাজার সিন্ডিকেট ভেঙে দেয়, এ বিষয়ে আপনারা সাধারণ মানুষ প্রশাসনকে সহযোগিতা করবেন।

পরে তিনি নিঝুমদ্বীপের স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। এ সময় মানুষজন তাদের বিভিন্ন সমস্যার কথা উপদেষ্টার নিকট উপস্থাপন করেন। নিঝুমদ্বীপ দেশের পর্যটনে ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার আবদুল্ল্যাহ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

আমার বার্তা/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন