ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

গুলিতে ইমামের পা হারানোর ঘটনায় ওসিসহ ৩১ জনের নামে মামলা

আমার বার্তা অনলাইন:
১২ মার্চ ২০২৫, ১৬:৫০

কুমিল্লার নাঙ্গলকোটে পুলিশের গুলিতে পা হারানোর ঘটনায় নাঙ্গলকোট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বেলাল হোসেন মজুমদার (৫০) নামের এক ইমাম।

বুধবার (১২ মার্চ) দুপুরে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন তিনি। বাদীপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী বেলাল হোসেন মজুমদার নাঙ্গলকোট উপজেলার বাম পণ্ডিত বাড়ি এলাকার আলী হায়দারের ছেলে। তিনি স্থানীয় মসজিদে ইমামতি করতেন। তিনি জামায়াতে ইসলামীর একজন সমর্থক।

মামলায় নাঙ্গলকোট থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামকে এক নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া নাঙ্গলকোট থানার সাবেক উপপরিদর্শক (এসআই) বাবুল আলী, একই থানার সাবেক উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন আহমেদ, তৎকালীন পুলিশ কনস্টেবল সামছুল হুদা ও শাহ আলমকে আসামি করা হয়েছে। এই মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামছুদ্দিন কালুকে আসামিও করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, বাদী বেলাল হোসেন মজুমদার মসজিদের ইমাম। তিনি জামায়াতে ইসলামীর সমর্থক। একই এলাকার আব্দুল হালিমের ছেলে বেলায়েত হোসেন তার একজন অনুসারী ছিলেন। ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে বেলাল হোসেনের ঘরে প্রবেশ করেন তৎকালীন ওসি নজরুল ইসলামের নির্দেশে এসআই বাবুল আলী, এসআই সালাউদ্দিন আহমেদ, তৎকালীন পুলিশ কনস্টেবল সামছুল হুদা ও শাহ আলম। এ সময় তাকে এবং তার অনুসারী বেলায়েত হোসেনকে তুলে নিয়ে থানায় আটকে রাখা হয়।

পরে গভীর রাতে দুজনকে হত্যার উদ্দেশ্যে ঢাকা-নোয়াখালী মহাসড়কের লুধুয়া নামক স্থানে নিয়ে দুজনকে এলোপাতাড়ি মারধর করে পুলিশ। একপর্যায়ে ওসি নজরুলের নির্দেশে দুজনের পায়ে গুলি করেন এসআই বাবুল আলী ও এসআই সালাউদ্দিন আহমেদ সঙ্গীয় ফোর্স। এ সময় গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পুলিশ সদস্যরা ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করেন। পরে এগিয়ে আসা স্থানীয়দের আহত দুই ভুক্তভোগীকে পুলিশ ভ্যানে তুলে দিতে বাধ্য করেন। পুলিশ ভ্যানে করে ভুক্তভোগীদের প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে ভুক্তভোগী দুজনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় বিস্ফোরক আইনে মামলা করে তাদের গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কারা ওয়ার্ডে ভর্তি করা হয়।

পরবর্তীতে ভুক্তভোগীদের পায়ের অবস্থা খারাপের দিকে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার তাগিদ দিলেও হেফাজতে থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়নি। দুজনের মধ্যে বেলাল হোসেনের পায়ের অবস্থা বেগতিক হওয়ায় ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি চিকিৎসক তার বাম পা কেটে ফেলেন। তাতে তিনি (বাদী বেলাল) পঙ্গু হয়ে পড়েন। অপর ভুক্তভোগী বেলায়েতের পা কাটা না হলেও তিনি যথাযথ চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করতে থাকেন।

আইনজীবী আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, পুলিশ হেফাজতে নির্যাতনের মামলা সচরাচর কম হয়। আদালত অভিযোগটি গ্রহণ করেছেন। তবে মহামান্য বিচারক অভিযোগটি দেখে পরে তদন্তের বা অন্য আদেশ দেবেন বলে জানিয়েছেন।

আমার বার্তা/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন