ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ভৈরবে রেললাইনের সিগন্যাল কেবল চুরির সময় গ্রেপ্তার ২

আমার বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৫, ১৬:১৪

কিশোরগঞ্জের ভৈরবে ঈদের রাতে রেলওয়ে জংশন স্টেশনের অদূরে রেললাইনের সিগন্যাল কেবল চুরি করার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

জানা যায়, ঈদ উপলক্ষে ট্রেন চলাচল বন্ধ ছিল এই সুযোগে কয়েকজন দুষ্কৃতিকারীরা সুযোগ বুঝে ঈদের রাতে রেলওয়ে জংশন স্টেশনের অদূরে রেললাইনের সিগন্যাল কেবল চুরি করতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের কাছে আটক হন। ঈদ উপলক্ষ্যে অধিকাংশ ট্রেন চলাচল বন্ধ থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। ঘটনার পরপরই বিচ্ছিন্ন কেবল মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনাটি ঘটে রেলওয়ে স্টেশনের পূর্ব দিকের মনমরা এলাকার ২৯ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে।

ওই দিন রাতেই পৌর শহরের ভৈরবপুর এলাকা থেকে তাদের আটক করে রেলওয়ে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর এলাকার রশিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলামিন (২৩) ও ভৈরবপুর উত্তরপাড়া নাটাল মোড় এলাকার মিজান মিয়ার বাড়ির ভাড়াটিয়া সুমন (২৪)।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদের দিন রাতে তাদের সুবিধাজনক সময়ে রেলওয়ের সিগন্যালম্যানের মাধ্যমে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কেবল তার কাটার সত্যতা পাওয়া যায়। এরপর এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ধাওয়া করে সুমন ও আলামিনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে কাটা তার, একটি ধারালো ছুরি ও একটি কাটিং প্লাস উদ্ধার করা হয়। তবে তাদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে যায়। তাদেরকে আইনের আওতায় আনার জন্য পুলিশ তৎপর রয়েছে।

রেলওয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (সংকেত) এস এসই সজীব মিয়া বলেন, বিশেষ করে ঈদ উপলক্ষ্যে অধিকাংশ ট্রেন চলাচল বন্ধ থাকে। আর এই নিরিবিলি সুযোগ কাজে লাগিয়ে দুষ্কৃতিকারীরা প্রস্তুতি নিচ্ছে এবং সিগন্যাল কেবল তার কেটে ফেলছে। কিন্তু ঈদ উপলক্ষ্যে ট্রেন বন্ধ থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। ঘটনার পরপরই বিচ্ছিন্ন কেবল মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন