ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

কুমিল্লায় মহাসড়কের দুই পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আমার বার্তা অনলাইন:
২৬ মে ২০২৫, ১৭:১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে দুই পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আসন্ন ঈদযাত্রায় যানজটমুক্ত চলাচল নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান হয়। এতে অংশ নেয় স্থানীয় প্রশাসনের পাশাপাশি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও থানা-পুলিশ। বেলা সাড়ে তিনটায় অভিযান শেষ হয়।

ঢাকামুখী লেনের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে ঢাকা-মতলব সড়ক পর্যন্ত এবং চট্টগ্রামমুখী লেনে পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শ্যামলী পরিবহনের কাউন্টার পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সওজ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম চৌধুরী এবং গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম।

উপজেলা প্রশাসন ও স্থানীয় ব্যক্তিরা জানান, সওজের জমি ও ফুটপাত দখল করে একাধিক প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল। এতে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় সারা বছরই যানজট লেগে থাকে।

সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘উচ্ছেদের আগে আমরা গণবিজ্ঞপ্তি ও মাইকিং করে দোকান সরিয়ে নিতে বলেছিলাম। এমনকি উপজেলা পরিষদের কর্মীদের মাধ্যমে দোকানদারদের সরাসরি অনুরোধও করা হয়। কিন্তু কেউই অবৈধ স্থাপনা সরাননি। তাই বাধ্য হয়ে অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় প্রত্যেক ব্যবসায়ীকে তাঁদের মালপত্র সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, এখন থেকে কেউ সওজের জমি দখল করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদ সামনে রেখে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে উচ্ছেদ অভিযান চলবে। পরে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনাগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

আমার বার্তা/এল/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন