ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

নিরাপদ সড়কের দাবিতে পালংখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত

হারুন রশীদ, উখিয়া প্রতিনিধি(মাল্টিমিডিয়া):
০২ জুলাই ২০২৫, ০১:৫৭
ছবিঃপ্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় চরম উদ্বেগ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। বিশেষ করে গত এক সপ্তাহের ব্যবধানে পালংখালী বাজারসংলগ্ন এলাকায় দুটি সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত ও একজন গুরুতর আহত হওয়ার পর জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর মধ্যে রিমু আক্তার নামের এক বালিকা মাদ্রাসার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এই প্রেক্ষাপটে সোমবার (১ জুলাই) সন্ধ্যা ৭টায় পালংখালীর জনপ্রিয় রেস্টুরেন্ট "ক্যাফে বারাকা"-তে নিরাপদ সড়ক নিশ্চিতের লক্ষ্যে একটি প্রাথমিক আলোচনা সভার আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন SOC - Shadow of Change। এতে আরও অংশ নেয় পালংখালীর দুটি সক্রিয় সামাজিক সংগঠন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এবং প্রজন্ম ফাউন্ডেশন।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। সময় এসেছে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার।

সভায় যে প্রস্তাবনা ও পরিকল্পনা গৃহীত হয়:পালংখালী বাজারের পাশে স্পিড ব্রেকার ও ডিভাইডার স্থাপন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জেব্রা ক্রসিং ও ট্রাফিক সাইন বসানো স্কুল চলাকালীন সময়ে স্বেচ্ছাসেবী ট্রাফিক ব্যবস্থাপনা

প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন আয়োজনের প্রস্তুতি সচেতনতামূলক প্রচারণা: লিফলেট বিতরণ, শিক্ষার্থীদের র‍্যালি, ফেস্টুন লাগানো

প্রশাসনের তত্ত্বাবধানে একটি নিয়মিত মনিটরিং সেল

গঠন গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে উল্লেখযোগ্য: দ্রুত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে যৌথ স্বারকলিপি পেশ, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী, পরিবহন শ্রমিক ও বাজার কমিটিসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভা আয়োজন

এই আন্দোলনকে কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নমুখী কর্মপরিকল্পনা হাতে নেওয়াআলোচনা শেষে সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়। “এই উদ্যোগ কেবল তিনটি সংগঠনের নয়, এটি পুরো পালংখালীবাসীর অধিকার রক্ষার দাবি। আমরা বিশ্বাস করি, সচেতন মানুষই পারে একটি সচেতন সমাজ গড়ে তুলতে।

তারা একসঙ্গে স্লোগান তোলেন নিরাপদ সড়ক চাই, সচেতনতা ও সহযোগিতায় বাস্তবায়ন সম্ভব।’

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন