ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বাঞ্ছারামপুরে ৩৬ জুলাই শহীদদের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা

আশরাফুল ইসলাম মারুফ, বাঞ্ছারামপুরপ্রতিনিধি(মাল্টিমিডিয়া):
১১ জুলাই ২০২৫, ২১:০৫
ছবি : প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঐতিহাসিক ৩৬ জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখা।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আতিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল মজিদ মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান, উপজেলা শাখার সিনিয়র উপদেষ্টা মাওলানা বাহাউদ্দীন, উপদেষ্টা হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম জাহাঙ্গীর এবং জামায়াত ইসলামী বাঞ্ছারামপুর উপজেলার সাধারণ সম্পাদক শামীম নূর ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা সারোয়ার হাসান আলমগীর।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা বাছির উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, দরিয়া দৌলত ইউনিয়নের সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ, সোনারামপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম, ইমাম সমিতির সহ-সভাপতি মো. লিটন মিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা পর্বে বক্তারা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, ইসলাম ও মানবতার পক্ষে জীবন উৎসর্গকারীদের স্মরণ করা জাতি হিসেবে আমাদের দায়িত্ব। শেষে দোয়া-মাহফিলে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন