ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ব্রাহ্মণপাড়ায় হত্যা মামলার বাদীকে হুমকি-দমকী, অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন 

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি :
২৬ জুলাই ২০২৫, ২০:০৫
ছবি : প্রতিনিধি

ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লক) গ্রামে আক্তার হোসেন নামে এক ব্যক্তি গতকাল শনিবার (২৬ জুলাই) দুপুরে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।

তিনি লিখিত বক্তব্যে বলেন,আমি শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লক গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে আক্তার হোসেন।আমার ছোট ভাই স্বপন আহমেদ একজন গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন। গত বছর ২ নভেম্বর একই ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে উজ্জ্বল ও তার ৬ ভাইসহ এজাহার নামীয় আসামীরা আমার ছোট ভাই স্বপন আহমেদকে এলোপাতারি চাইনিজ কুড়াল, দা, ছেনা দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে এবং তার লাশ গুম করার চেষ্টা করে। পরে দুই ঘন্টা পর স্থানীয় লোকদের সহায়তায় আমার ভাইকে উদ্ধার করে কুমিল্লা নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে আমি বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় উজ্জ্বল গং সহ ১৯ জনও অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দাখিল করি। সে প্রেক্ষিতে হত্যা মামলার প্রধান আসামি উজ্জল উচ্চ আদালত থেকে জামিনে এসে আমার পরিবারের উপর হুমকি-ধমকি ও ভয় ভীতি প্রদর্শন করছে। প্রকাশ্যে এবং গোপনে বলাবলি করছে সুযোগ পেলে কুমিল্লা থেকে মাস্তান এনে আমার বাড়িঘর জ্বালিয়ে দিবে এবং আমার ছেলে ও আমাকে যেখানে পায় আমার ছোট ভাইয়ের মতো হত্যা করবে। এছাড়াও আমার কলেজ পড়ুয়া ছেলে তাছেমুল ইসলাম সজীব কে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন পোর্টালে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে। যে সংবাদের কোন ভিত্তি নেই।

এছাড়াও উজ্জলের সহচর বিল্লাল মিয়ার ছেলে রাকিবের স্ত্রীকে দিয়ে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। হত্যা মামলার প্রধান আসামি উজ্জল তার সহযোগী রাকিব এবং ইফরান প্রকাশ্যে বলাবলি করে তারা মাদক নিয়ে ধরা পড়লে আমার ছেলে সজীব ও আমাকে আসামি করবে এ বলে হুমকি দিচ্ছে। এ ছাড়া তৈয়ব আলীর ছেলে উজ্জ্বল, আনোয়ার, জহির, দেলোয়ার, সালাউদ্দিন গংদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মাদকের বহু মামলা রয়েছে। তাছাড়া গত আওয়ামী লীগের ১৫ বছরে বিভিন্ন বাহিনীকে ম্যানেজ করে গঙ্গানগর গ্রামে মাদকের স্বর্গরাজ্য তৈরি করেছেন তারা। এছাড়াও দেলোয়ার ও উজ্জলের মাধ্যমে মাদকের লাইন পরিচালিত হত। তাদের কথা যে না শুনে তাদেরকে বিনা কারণে মাদক মামলার আসামি করে দিতো।

এছাড়াও সংবাদ সম্মেলনে আক্তার হোসেন আরো বলেন, গঙ্গানগর গ্রামের আবু তাহেরের ছেলে ওয়াসিমের বিরুদ্ধে উজ্জ্বল গংরা তাদের লোক কর্তৃক মাদক মামলায় ধরা পড়লে ওয়াসিমের নাম বলে একাধিক মাদক মামলা দিয়ে হয়রানি করেছে। আমি ও আমার পরিবার তাদের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহায়তা কামনা করি। এছাড়াও আমার নিষ্পাপ ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করি।

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন