ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

দাউদকান্দিতে যুবদলের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
২৪ আগস্ট ২০২৫, ২১:২৭

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতি ভিপি মো. শাহাবুদ্দিন ভূঁইয়ার সংবাদ সম্মেলন৷ রোববার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় উপজেলা পৌরসদরের বিএনপি'র দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷

সংবাদ সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি মো.শাহাবুদ্দিন ভূঁইয়া বলেন, আমার বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট্র মিডিয়ার মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। এসব তথ্যের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেছেন।

ভিপি মো.শাহাবুদ্দিন ভূঁইয়া বলেন, একটি মহল রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে। বিশেষ করে আমার সাথে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিখিলের সাথে আমার কোন সম্পর্ক নেই৷এই যুবলীগের বিরুদ্ধে আমরা রাজপথে প্রতিবাদ মূখর ছিলাম৷এখন কিছু সুবিধাবাদী মহল গত ৫ আগস্টের পর দলের ত্যাগী নেতাকর্মীদেরকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচার চালাচ্ছে৷

তিনি বলেন, তিনি দীর্ঘদিন ছাত্র ও যুব রাজনীতির সঙ্গে জড়িত। হাসানপুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্র সংসদের ভিপি, বৃহত্তর (দাউদকান্দি-তিতাস) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক,বৃহত্তর উপজেলা ছাত্রদলের সভাপতি, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি আরো বলেন,আমার বিরুদ্ধে যে সংবাদ পরিবেশন করা হচ্ছে, তার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। আমি ষড়যন্ত্রের স্বীকার, কুমিল্লা উত্তর জেলা যুবদলের ভাবমূর্তি খুন্ন করা ও যুবদলকে দুর্বল করার জন্য একটি কুচক্রি মহল ভিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যার কোন ভিত্তি নেই। গৌরীপুর বাস স্ট্যান্ড থেকে পরিচালিত বোরাক পরিবহনের সাথে আমার কোন সম্পর্ক নেই।

আমার বিরুদ্ধে প্রচারিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,সাবেক পৌর ছাত্রদলের সভাপতি মোঃ মোজাম্মেল হক,উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক রুহুল আমীন,পৌর যুবদলের যুগ্নআহবায়ক আসাদুজ্জামান লিমন,পৌর যুবদলের যুগ্নআহবায়ক রানা সরকার ও পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল সরকার প্রমূখ৷

আমার বার্তা/শেখ ফিরোজ/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন