ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

রোহিঙ্গা ক্যাম্পে আসিয়ান এমপিদের প্রতিনিধি দল

আমার বার্তা অনলাইন:
০২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৬

আসিয়ান (অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান ন্যাশনস) সদস্যভুক্ত দক্ষিণপূর্ব এশীয় দেশসমূহের সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের নিয়ে গঠিত আসিয়ান পার্লামেন্টারিয়ান ফর হিউম্যান রাইটসের (এপিএইচআর) একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

৮ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এপিএইচআরের সহসভাপতি ও মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য চার্লস সান্তিয়াগো।

প্রতিনিধি দলে আরও রয়েছেন—এপিএইচআরের বোর্ড সদস্যদের মধ্যে মালয়েশিয়ার সংসদ সদস্য ওং চেন, থাইল্যান্ডের সংসদ সদস্য রাংসিমান রোম, ফিলিপাইনের সাবেক সংসদ সদস্য রাউল মানুয়েলসহ এপিএইচআরের চার কর্মকর্তা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে উখিয়ার ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে প্রতিনিধি দলটির গাড়িবহর। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এ সময় তাদের সঙ্গে ছিলেন।

ক্যাম্প ইনচার্জদের (সিআইসি) সঙ্গে মতবিনিময়ের পর রোহিঙ্গাদের ভোটে নবনির্বাচিত রোহিঙ্গা কন্সাল্টেটিভ কাউন্সিলের সভাপতি প্যানেলের ৫ সদস্যসহ রোহিঙ্গা নেতৃস্থানীয়দের সঙ্গে বৈঠক করেন তারা।

এ সময় বৈঠকে উপস্থিত রোহিঙ্গা কন্সাল্টেটিভ কাউন্সিলের বর্তমান সভাপতি ও রোহিঙ্গা নেতা সৈয়দউল্লাহ ঢাকা পোস্টকে বলেন, নিরাপদ প্রত্যাবাসনসহ রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান এমপিদের প্রতিনিধিদলটি আমাদের সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছেন।

তিনি আরও বলেন, মালয়েশিয়া এবং অন্যান্য দেশে আটক রোহিঙ্গাদের অবিলম্বে মুক্তির বিষয়সহ প্রত্যাবাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও সমর্থনের গুরুত্ব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

পরে প্রতিনিধিদলটি ১৮নং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র (আরসিএমসি) পরিদর্শন করেন।

এ ছাড়া, তারা ক্যাম্প এলাকা ঘুরে দেখার পাশাপাশি রোহিঙ্গা নারী-যুব প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানা গেছে।

পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজারের উদ্দেশে উখিয়া ত্যাগের পর আগামীকাল (৩ সেপ্টেম্বর) সকালে তারা বিমানযোগে ঢাকায় ফিরবেন এবং সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় বিমানযোগে কক্সবাজার আগমনের পরদিন সোমবার সকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সঙ্গে প্রতিনিধি দলটি 'রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি' নিয়ে বৈঠক করেন।

এ ছাড়া, তারা একই দিনে জাতিসংঘের সংস্থাগুলোসহ কক্সবাজারে 'রোহিঙ্গা মানবিক সাড়াদান কর্মসূচি'তে কর্মরত দেশি-বিদেশি সহযোগী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

প্রসঙ্গত, এপিএইচআর আসিয়ানভুক্ত এমপিদের সংগঠন হলেও এটি আসিয়ানের সরাসরি কোনো শাখা বা সহযোগী সংস্থা নয়। তবে আসিয়ানের কার্যক্রমে তাদের প্রতিনিধিত্ব রয়েছে।

এদিকে আগামী ১৯ সেপ্টেম্বর আসিয়ানের একটি প্রতিনিধি দল মিয়ানমার সফরে যাচ্ছে বলে গণমাধ্যমের বরাতে জানা গেছে, যার নেতৃত্ব দেবেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান।

আমার বার্তা/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন