ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

উত্তম কৃষি চর্চার মাধ্যমে বিজয়নগরে সফলতা অর্জন করলেন কৃষক আব্দুল জলিল

মোঃ শামীম মিয়া,বিজয়নগর প্রতিনিধি(মাল্টিমিডিয়া):
০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৪
ছবি : প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মিরাসানী কৃষি ব্লকে 'উত্তম কৃষি চর্চা (GAP)' নীতিমালা অনুসরণ করে করলার চাষে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন স্থানীয় কৃষক জনাব আব্দুল জলিল।

তিনি উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণের পর ১ একর জমিতে করলার চাষ শুরু করেন। সঠিক পদ্ধতি ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করায় তিনি এই ফসলে ভালো ফলন এবং আর্থিকভাবে লাভবান হয়েছেন।

চাষাবাদের পুরো প্রক্রিয়াটি পরিচালিত হয়েছে উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউল ইসলামের দিকনির্দেশনায় এবং উপসহকারী কৃষি অফিসার জনাব রুহুল আমিন খানের নিয়মিত পরামর্শ ও তদারকিতে। কৃষক আব্দুল জলিল নিরাপদ ও বিষমুক্ত কৃষিপণ্য উৎপাদনের লক্ষ্যে মাটি ও পানি পরীক্ষা করে জৈবসার ও জৈব বালাইনাশকের সঠিক ব্যবহার নিশ্চিত করেছেন।

সম্প্রতি কৃষি ব্লকটি পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তিল্কতমা রায় তমা এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব নুরে আলম।

বিজয়নগর উপজেলা কৃষি অফিসার মোঃ জিয়াউল ইসলাম জানান, “সিঙ্গারবিল ইউনিয়নের চাউরা দৌলতবাড়ির কৃষক আব্দুল জলিলের এই সফলতা আমাদের সকলের জন্যই অনুপ্রেরণা। আমাদের লক্ষ্য, উপজেলার আরও বেশি কৃষক যেন GAP নীতিমালা অনুসরণ করে নিরাপদ কৃষিপণ্য উৎপাদনে উদ্বুদ্ধ হন। আমরা তাদেরকে প্রশিক্ষণ, পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানে সর্বদা সচেষ্ট থাকব। ইনশাল্লাহ, ভবিষ্যতে বিজয়নগরে আরও সফল কৃষকের উদাহরণ তৈরি হবে, যা দেশের কৃষি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন