ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

হাজীগঞ্জে ছুটিতে দেশে আসার পর প্রতারণার শিকার প্রবাসী রিপন

মাহাবুব অলিউল্লা, চাঁদপুর প্রতিনিধি(মাল্টিমিডিয়া):
২৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৫

বাহরাইনে পার্টনারে (অংশিদারিত্ব) ব্যবসা করছিলেন হাজীগঞ্জের যুবক রিপন ও আরিফ খাঁন। ছুটিতে দেশে আসার পর প্রতারণার শিকার হন রিপন। প্রায় দেড় কোটি টাকার ব্যবসা নিজের আয়ত্ত্বে নিয়ে তার ভিসা বাতিল করে দেন আরিফ। এমনটাই অভিযোগ করেন ভুক্তভোগী যুবক রিপন।

রিপন উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামের আস্কর খাঁন বাড়ির সিরাজুল হকের ছেলে। আর অভিযুক্ত আরিফ খাঁন একই বাড়ির নুর মোহাম্মদ খাঁনের ছেলে। তারা দুইজন সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।

রিপন বলেন, ২০২২ সালে বাহরাইনে সরকারি অনুমোদন নিয়ে তিনি বনলতা এক্সপ্রেস সার্ভিস নামের একটি কোম্পানি চালু করেন। যার লাইসেন্স নম্বর ১৬০৫২০। কোম্পানিতে তার ৯০% এবং ভারতীয় ফাতেমা ও শ্রীলংকার আশাংকা নামের দুইজনের ৫% করে মোট ১০% মালিকানা ছিল।

পরবর্তীতে তার সাথে ব্যবসায়ীক পার্টনার হন বাড়ির চাচাতো ভাই আরিফ খাঁন। এরপর দুইজনে মিলে চলতি বছর রিপন পাবলিসিটি এন্ড এডভ্যাটাইজমেন্ট, রিপন ক্লিনিং কোম্পানি ও রিপন ম্যানেজমেন্ট কনসালটেন্সি নামের আরো তিনটি শাখা স্থাপন করেন। সবমিলিয়ে তাদের মূলধন হয়, প্রায় দেড় কোটি টাকা।

রিপন দেশে আসলে আরিফ এবং আরিফ দেশে আসলে রিপন ব্যবসা পরিচালনা করতো। গত চারমাস আগে রিপন ছুটিতে দেশে আসলে সে (আরিফ খাঁন) পুরো ব্যবসা তার কব্জায় নিয়ে নেয় এবং এ মাসের (সেপ্টেম্বর) ২১ তারিখে তার ভিসা বাতিল করে দেয়।

বিষয়টি নিয়ে রিপন পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছে এবং সরকারি বিভিন্ন দপ্তরে কথা বলেছেন। এছাড়াও তার (আরিফ) পরিবারের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের জানিয়েছেন। এ ঘটনায় জেলা প্রশাসক, ইউএনও, থানা ও আর্মি ক্যাম্পে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী রিপন।

এসময় রিপনের বাবা সিরাজুল ইসলাম কান্নাজড়িত কন্ঠে বলেন, ছেলেকে পথে বসিয়ে দিয়েছে আরিফ। সব কিছু শেষ করে দিয়েছে।

এদিকে অভিযুক্ত আরিফ খাঁনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, রিপন ও আশাংকা নিজ নিজ দেশে চলে যাওয়ার সময় তারা দুইজনে ভারতীয় ফাতেমাকে পাওয়ার অব এর্টনি দিয়ে যায়। পরবর্তীতে এই ফাতেমাই তার (রিপন) ভিসা বাতিল করে। এখন ফাতেমার সাথে তার কি হয়েছে না হয়েছে, সেটা তাদের বিষয়। এখানে আমার নাম আসবে কেন ?

এসময় তিনি বলেন, তার (রিপন) অনুরোধে আমি তাকে আমার কোম্পানিতে চাকরি দেই। যখন আমি ছুটিতে দেশে আসি এবং আমার ব্যবসা দেখার জন্য তাকে দায়িত্ব দিয়ে আসতাম, তখন সে অনৈতিক কাজে জড়িয়ে পড়তো। সে আমার স্টাফ হয়ে কমিশন খেতো এবং আমি ছুটিতে থাকাকালীন মাসগুলোতে সে ব্যবসা কম দেখাতো। তার কারণে আমি ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এ বিষয়ে তার বাবা-মায়ের কাছে অভিযোগও দিয়েছেন বলে দাবী অভিযুক্ত আরিফের।

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন