ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

ব্রাহ্মণপাড়ায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, স্মারকলিপি প্রদান

বিল্লাল হোসেন,ব্রাহ্মণপাড়া প্রতিনিধি(মাল্টিমিডিয়া):
১৩ অক্টোবর ২০২৫, ২০:২১

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে ইউপি সদস্যরা কুমিল্লা জেলা প্রশাসক ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থা প্রস্তাব এনে স্মারকলিপি প্রদান করেছেন। গত ১২ ও ১৩ অক্টোবর ১০ জন ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ২২ টি অভিযোগ এনে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবী করেন ইউপি সদস্যরা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ নং মালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। এই ইউনিয়নের সেবা মূলক প্রতিটি খাত বর্তমানে চেয়ারম্যানের একক সিদ্ধান্তে বাস্তবায়িত হচ্ছে এবং দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। যার কারণে এই ইউনিয়নের হাজার হাজার সেবা গ্রহীতা হয়রানি শিকার হচ্ছেন এবং সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

যার কারণে ইউপি সদস্যদের সাথে জনগণের দূরত্ব বাড়ছে। দীর্ঘদিন যাবত অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলেও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন কোন সাড়া দেয়নি।

ইউনিয়ন পরিষদে এ ধরনের অনিয়ম, দুর্নীতি ও হয়রানির বন্ধের স্বার্থে ইউপি সদস্য ১ নং ওয়ার্ডের মোঃ আবুল কালাম হাজারী, ২ নং ওয়ার্ডের গোলাম রাব্বানী, ৩ নং ওয়ার্ডের মমতাজ ৫ নং ওয়ার্ডে মোঃ জামাল উদ্দিন, ৬ নং ওয়ার্ডের মোহাম্মদ কামাল হোসেন, ৭ নং ওয়ার্ডে মোঃ আহসান হাবীব ভূইয়া, ৯ নং ওয়ার্ডে মোঃ আলমগীর ভূইয়া, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মোসাম্মৎ মরিয়ম বেগম, আসমা আক্তার ও রুমা আক্তার, এই ১০ জন সদস্য চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসক ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর দুটি পৃথক স্মারকলিপিতে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবী করেন।

তার বিরুদ্ধে উল্লেখযোগ্য লিখিত অভিযোগগুলো হচ্ছে, ২০২১ থেকে ২০২৫ (বর্তমান) পর্যন্ত স্বজনদের দিয়ে ট্যাক্স আদায় ও আত্মসাত, গালমন্দ করা, কাবিকা, কাবিটা, টিআর, এলজিএসপির কাজ কোন সভা না ডেকে নিজের পছন্দমত বাস্তবায়ন, ২৪ মাস ধরে ইউপি সদস্যদের সন্মানি ভাতা না দেওয়াসহ তাদের সাথে খারাপ ব্যবহার,ঠিকমত অফিস না করায় নাগরিকদের সেবা পেতে ভোগান্তি, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স ইত্যাদি ইউপি সদস্যদের অজ্ঞাতসারে একক সিদ্ধান্তে আদায়, মহিলাদের গর্ভকালীন ভাতা পরিষদে কোন সিদ্ধান্ত ছাড়াই অর্থের বিনিময়ে নিজের পছন্দমত লোকদের প্রদান, ২০২১-২২ থেকে ২০২৪-২৫ অর্থ বছরের ১% টাকা আত্মসাৎ, বিভিন্ন প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাৎ টাকার বিনিময়ে বয়স সংশোধনের নামে বাল্য বিবাহ সম্পন্ন করা,মাদক সেবন, ইউপি সদস্যদের সাথে অসদাচরণ। রোববার (১২ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে এবং সোমবার (১৩ অক্টোবর) ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ইউপি সদস্যরা স্বশরীরে উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন,আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এসব আওয়ামী পন্থী মেম্বারদের কাজ। এর আগেও তারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল।আমি দুর্নীতিবাজ না, তাই আমার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, আমি আগামী তিনদিন সরকারি কাজে চট্টগ্রাম আছি। তবে আমি শুনেছি মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ইউপির ১০ ইউপি সদস্যরা আমার কাছে ও জেলা প্রশাসক স্যারের কাছে লিখিত অভিযোগ করেছে। চেয়ারম্যানের বিরুদ্ধে করা অভিযোগ খতিয়ে দেখে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

কর্ণফুলি টানেল দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই টানেলকে আরও কার্যকর করতে পণ্যবাহী যাতায়াত ও লজিস্টিক

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে ছাবের আহমদ (৬৯) নামে

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে মা-ছেলে নিহত

কুমিল্লার দেবিদ্বারে সিএনজিচালিত অটোরিকশা এবং মিনি কাভার্ডভ্যানের সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা