ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

কবিরাজের কাছে ছোট বোনের ‘জিন ছাড়াতে’ গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

আমার বার্তা অনলাইন
২১ অক্টোবর ২০২৫, ১২:১৩

কুমিল্লার দেবিদ্বারে কুদ্দুস মিয়া (৪৫) নামের এক কবিরাজের কাছে ছোট বোনের ‘জিন ছাড়াতে’ গিয়ে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী ওই গৃহবধূর মা বাদী হয়ে দেবিদ্বার থানায় ওই কবিরাজের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত কবিরাজ কুদ্দুস মিয়া উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত আব্দুল কাদের জিলানীর ছেলে।

মামলায় অভিযোগ করা হয়, গত ৩০ জুন সকালে ওই গৃহবধূ তার ছোট বোনের জিন ছাড়াতে কুদ্দুস কবিরাজের বাড়িতে যান। চিকিৎসার একপর্যায়ে কবিরাজ নানা কৌশলে গৃহবধূকে নিজের বসতঘরের একটি কক্ষে নিয়ে যান এবং তাকে ধর্ষণ করেন।

ধর্ষণের সময় কুদ্দুস মিয়া ভিডিও ধারণ করে রাখেন। পরবর্তীতে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে গৃহবধূর কাছ থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেন। এছাড়া দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

সম্প্রতি আবারও মোটা অঙ্কের টাকা দাবি করলে গৃহবধূ তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে কুদ্দুস মিয়া তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনসহ বিভিন্ন মাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ভুক্তভোগী ওই গৃহবধূর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

অভিযুক্ত কবিরাজ কুদ্দুস মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের এক মেয়ে অসুস্থ ছিল, আমার কাছে চিকিৎসা করিয়েছিল। কিন্তু দুই মাস আগে তারা এ ধরনের অভিযোগ নিয়ে গ্রামে আসে, তখন আমি কক্সবাজারে ছিলাম। আমার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্র ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ ভোটারের

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ ২০

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন তারেক রহমান

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

উৎসবমুখর পরিবেশ, ভোট কেন্দ্রে আসুন: নাহিদ ইসলাম

ভোট নিয়ে হানাহানি নয়, জনগণের রায় মাথা পেতে নেব: জাহাঙ্গীর হোসেন

ভোট সুষ্ঠু হলে আমরাও মানবো অন্যদেরকেও মানতে হবে: জামায়াত আমির

উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, ভোটারদের দীর্ঘ লাইন

গণতন্ত্রের বিশেষ দিনে শুভকামনা: ইভার্স ইজাবস

ভোটগ্রহণের সবকিছু মসৃণভাবে চলছে: কমনওয়েলথ প্রতিনিধি দল

এই নির্বাচনই নির্ধারণ করবে ভবিষ্যতের রাজনীতি: মির্জা ফখরুল

১২ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

চক্রান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াতের

জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি