ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

খাগড়াছড়িতে ৯ মাসে সাড়ে ১৯ কোটি টাকার চোরাচালান জব্দ, আটক ২৭

আমার বার্তা অনলাইন:
২৩ অক্টোবর ২০২৫, ১৮:০৯

চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের অধীন ১৩টি ব্যাটালিয়ন গত ৯ মাসে অভিযান চালিয়ে মাদক, বিভিন্ন চোরাচালানের মালামাল ও অস্ত্র, গুলি উদ্ধারসহ ২৭ জনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ির মাটিরাঙ্গার যামিনী পাড়া ২৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন এ তথ্য জানায়।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কঠোর নজরদারি ও টহল জোরদার করা হয়েছে জানিয়ে ব্রিফিংয়ে যামিনি পাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খালেদ ইবনে হোসেন জানান, বাংলাদেশ ভারতের সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন এলাকার ৫৪০ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা, চোরাচালান দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে বিজিবি। এই রিজিয়নের অধীনে থাকা ১৩টি ব্যাটালিয়ন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুর্গম সীমান্ত এলাকায় অভিযান, নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রেখেছে।

বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে গত ৯ মাসে ১৯ কোটি ৫৫ লাখ টাকার অবৈধ চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে। এছাড়াও খাগড়াছড়ির সীমান্তে অবৈধভাবে পুশ ইন জিরো ট্রলারেন্সে নেমে এসেছে। সীমান্তে সক্ষমতা বাড়াতে বিওপি বাড়ানোসহ পাহাড়ে অপারেশন উত্তরণের আওতায় অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে জানিয়েছেন লে. কর্নেল খালেদ ইবনে হোসেন।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৯টি আগ্নেয়াস্ত্র ও ৩৫ রাউন্ড গুলি, গান পাউডার, ১ হাজার বোতল বিদেশি মদ, ৩৩০ কেজি গাঁজা, ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৪৫টি গরু, মহিষ ও ছাগল। এছাড়াও বিপুল পরিমাণ মোবাইল ফোন, বিদেশি সিগারেট, কাপড় ও আতশবাজি আটক করা হয়েছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে অস্ত্র ও মাদক পাচাররোধে বিজিবির সদস্যরা তৎপর রয়েছে। চোরাচালান ও সীমান্ত অপরাধের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা যেকোনোভাবে প্রতিহত করতে বিজিবি প্রস্তুত রয়েছে। স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় রেখে সম্প্রীতি রক্ষায়ও কাজ করছে বিজিবি।

এ সময় যামিনী পাড়া ২৩ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আবুল লেইচসহ বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এল/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল