ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

দল ব্যবস্থা নিলেও ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে নির্বাচন করবো’ রুমিন ফারহানা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৫

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব। তবে এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়ন না পেলেও স্বতন্ত্র পদে লড়াই করবেন বলে তিনি জানিয়েছেন।

রুমিন ফারহানা বলেন, ‘ইনশাল্লাহ সবার দোয়ায় আমি নির্বাচন করবো। আগামীকাল অথবা পরশু মনোনয়ন ফরম কিনবো। এত বড় দল (বিএনপি) তাদের নিজস্ব ভালো-মন্দ বুঝতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে, আসন না দিলে কেমন করে জোট হবে! দল বাধ্য হয়ে আসন দিয়েছে।’

স্বতন্ত্র ভোট করলে দল ব্যবস্থা নেবে কি না- জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, ‘যদি ব্যবস্থা নিতে হয় ওনারা নিশ্চয়ই নেবেন। আমি তো আসলে বাধা দিতে পারব না।’

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা ছাড়াও অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে বিগত কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি তাদের শরিক দলের জন্য আসনটি ছেড়ে দেয়।

আমার বার্তা/মো. রিমন খান/এমই

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্র ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ ভোটারের

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ ২০

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন তারেক রহমান

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩

ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

উৎসবমুখর পরিবেশ, ভোট কেন্দ্রে আসুন: নাহিদ ইসলাম

ভোট নিয়ে হানাহানি নয়, জনগণের রায় মাথা পেতে নেব: জাহাঙ্গীর হোসেন

ভোট সুষ্ঠু হলে আমরাও মানবো অন্যদেরকেও মানতে হবে: জামায়াত আমির

উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, ভোটারদের দীর্ঘ লাইন

গণতন্ত্রের বিশেষ দিনে শুভকামনা: ইভার্স ইজাবস

ভোটগ্রহণের সবকিছু মসৃণভাবে চলছে: কমনওয়েলথ প্রতিনিধি দল

এই নির্বাচনই নির্ধারণ করবে ভবিষ্যতের রাজনীতি: মির্জা ফখরুল

১২ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

চক্রান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াতের

জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি