ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

অন্তর্বর্তী সরকারের পক্ষে অর্থনীতি সম্পূর্ণ পুনরুদ্ধার সম্ভব নয়: গভর্নর

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৫, ১৯:২৪
আপডেট  : ২১ মে ২০২৫, ১৯:৫৮
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর

অন্তর্বর্তী সরকারের পক্ষে দেশের অর্থনীতি সম্পূর্ণ পুনরুদ্ধার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘আমরা হয়তো ভবিষ্যতের নির্বাচিত সরকারের কাছে আংশিকভাবে পুনর্গঠিত একটি অর্থনীতি দিয়ে যাবো। তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে এই প্রক্রিয়াকে এগিয়ে নেবে— এটাই আমাদের প্রত্যাশা।’

বুধবার (২১ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশে আর্থিক খাতের উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই), বাংলাদেশ ব্যাংক ও ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি)।

গভর্নর আরও বলেন, ‘যত দিন আমরা রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে না পারবো, তত দিন অর্থনৈতিক বিকেন্দ্রীকরণও সম্ভব হবে না। যদিও এই সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভরশীল।’

সেমিনারে সভাপতিত্ব করেন পিআরআইয়ের চেয়ারম্যান ড. জাইদি সাত্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইয়ের প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান।

মূল প্রবন্ধে তুলে ধরা হয়, ২০২৪ সালের তথ্য অনুযায়ী দেশের ব্যাংকিং ব্যবস্থার মোট আমানতের প্রায় ৪২ শতাংশ রয়েছে মাত্র ০.১ শতাংশ হিসাবধারীর কাছে। এই গ্রুপের প্রত্যেকের হিসাবে জমা রয়েছে ১ কোটি টাকা বা তার বেশি। এটি দেশের সম্পদের মারাত্মক পুঞ্জীভবনের চিত্র তুলে ধরে বলে মন্তব্য করেন ড. আশিকুর রহমান।

গভর্নর আহসান এইচ মনসুর আরও বলেন, ‘এক সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার, যা কমে ২০ বিলিয়নে নেমে আসে। এর ফলে প্রায় ২ লাখ ৮০ হাজার কোটি টাকা সিস্টেম থেকে বের হয়ে গেছে, যার বড় অংশই দেশের বাইরে চলে গেছে। এই কারণে ব্যাংকে আমানতের প্রবৃদ্ধিও কমেছে।’

বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার উল্লেখ করে গভর্নর বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য এখন রিজার্ভ পুনর্গঠন। প্রবাসী আয়, রফতানি এবং বৈদেশিক অর্থায়নের মাধ্যমে ধীরে ধীরে অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। আশা করছি, শিগগিরই রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করবে।’

গভর্নর দেশের আর্থিক খাতের ডিজিটাল রূপান্তর নিয়েও আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা ক্যাশলেস তথা অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির দিকে এগোচ্ছি। বর্তমানে ২০ হাজার এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চলছে— যা শিগগিরই ২৬ হাজার ছাড়িয়ে যাবে। এতে করে ক্ষুদ্রঋণ খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।’

সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আনিস উর রহমান, পিআরআইয়ের নির্বাহী পরিচালক খুরশিদ আলম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

আমার বার্তা/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু