ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

রাতে ঘুমানোর আগে যে কাজটা অবশ্যই করেন শুভশ্রী

আমার বার্তা অনলাইন:
২১ জুন ২০২৫, ১৭:৪৫

টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন শুভশ্রী গাঙ্গুলী। ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে প্রমাণ করে চলেছেন একের পর এক ছবিতে। তবে কাজের ব্যস্ততার মধ্যেও নিজের জীবনযাপনকে বেশ নিয়মে বাঁধা রেখেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছেন, রাতের ঘুম যেন শান্ত হয়, সেজন্য ঘুমাতে যাওয়ার আগে একটি বিশেষ কাজ করেন তিনি। আর সেটি হচ্ছে, ফোন বন্ধ করে ঘুমানো।

অভিনেত্রী জানান, তিনি সর্বক্ষণ ফোনে সময় কাটাতে পছন্দ করেন না। যতটা সম্ভব চেষ্টা করেন ফোন থেকে দূরে থাকতে।

শুভশ্রীর কথায়, “ফোন কখনই রিল্যাক্স করার জিনিস নয়। যত দূরে থাকা যায়, তত ভাল থাকা যায়।”

এমনকি রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি ফোন বন্ধ করে ফেলেন। আর সকালে ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠানোর পরই ফোনে হাত দেন। তার সকাল শুরু হয় ব্যাডমিন্টন খেলে। সকাল সাড়ে এগারোটার আগে ফোন ধরেন না বলেই জানান নায়িকা।

শুধু তাই নয়, বাড়িতে থাকাকালীন সন্তানদের সময় দিতেও ফোন দূরে সরিয়ে রাখেন শুভশ্রী। তিনি বলেন, “আমি চাই আমার সন্তানরা যেন ফোনে আসক্ত না হয়। তাই ওদের সামনে উদাহরণ তৈরি করতে ফোন সাইলেন্ট করে দূরে রেখে দিই।”

শুভশ্রী আরও জানান, তিনি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম ব্যবহার করেন। প্রয়োজন ছাড়া অন্য কোনো অ্যাপে সময় নষ্ট করেন না। তার পরামর্শ, “প্রকৃতির সঙ্গে সময় কাটান, প্রিয়জনের সঙ্গে গল্প করুন। এতে মন ভালো থাকে।”

সাক্ষাৎকারে অভিনেত্রী প্রশ্ন করা হয়, তার কোনো বদভ্যাস আছে কি না? হেসে উত্তর দেন শুভশ্রী, “আমি বাড়িতে ঢুকেই ফোন সাইলেন্টে করে দিই। এই কারণে অনেক সময় রাজ (চক্রবর্তী) বা অন্য কেউ ফোন করলে ধরতে পারি না। এটাকেই আমার বদভ্যাস বলা যায়।”

অভিনয়ের পাশাপাশি নিয়মবদ্ধ জীবনের জন্যও প্রশংসা পাচ্ছেন শুভশ্রী। ‘পরিণীতি’, ‘ধর্মযুদ্ধ’, ‘হাবজি গাবজি’, ‘বৌদি ক্যান্টিন’-এর মতো ছবিতে অনবদ্য অভিনয়ের পর সদ্য মুক্তিপ্রাপ্ত ‘গৃহপ্রবেশ’ ছবিতেও তার পারফরম্যান্স মুগ্ধ করেছে দর্শকদের।

আসছে ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। শুরু হয়ে গিয়েছে ছবির প্রচারও।

আমার বার্তা/এমই

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

ললিউডের অন্যতম চর্চিত তারজা জুটি হানিয়া আমির ও আসিম আজহার। একসময়ের তুমুল প্রেম, এরপর তিক্ত

আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি: তানজিকা

অভিনেত্রী তানজিকা আমিন। ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে থাকলেও ব্যক্তিজীবন নিয়ে সবসময়ই একটু অন্তরালে থাকতে পছন্দ করেন

চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সেলুলয়েডে তুলে ধরতে সরকারি উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে দুটি স্বল্পদৈর্ঘ্য

মেকআপ ছাড়া থাকতেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ: ফারিণ

নাটক ও ওয়েব সিরিজ পেরিয়ে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করছেন তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান