ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে নতুন বিতর্ক: অভিনয় না করেও সিনেমার নায়িকা জেবা জান্নাত

আমার বার্তা অনলাইন:
০৬ মে ২০২৬, ১১:০৩

বিতর্ক বেড়েই চলেছে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে। মুক্তির ঘোষণার পর চিত্রনায়িকা মৌসুমী অভিযোগ তুলেছেন—সিনেমা নয়, নাটক হিসেবে কাজ করেছেন এতে। বিষয়টি প্রতারণা বলে দাবি করেন তিনি। মৌসুমীর এমন অভিযোগের পর কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে নতুন অভিযোগ আনলেন এ সিনেমার পোস্টারে থাকা ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত। জানালেন, এই নামের কোনো নাটক বা সিনেমায় কাজ করেননি তিনি।

গত সোমবার কন্ট্রাক্ট ম্যারেজের পোস্টার প্রকাশ করেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। দুটি পোস্টারেই মৌসুমী ও হাসান জাহাঙ্গীরের সঙ্গে দেখা যায় জেবা জান্নাতকে। এরই মধ্যে সিনেমাটি নিয়ে বিতর্ক ছড়িয়েছে। এমন বিতর্কিত সিনেমায় অভিনয়ের জন্য অনেকেই নেতিবাচক মন্তব্য করেন জেবা জান্নাতকে নিয়ে। তাই ফেসবুকে পোস্ট শেয়ার করে জেবা জানান, তিনি কোনো সিনেমায় অভিনয় করেননি।

জেবা জান্নাত বলেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা নিয়ে আমি কিছুই জানি না। কাছের বন্ধুরা ছবি পাঠিয়ে জানতে চাইল, আমি এতে অভিনয় করেছি কি না? দর্শকের বিভ্রান্তি দূর করতেই জানিয়ে দিয়েছি, আমি কোনো সিনেমায় অভিনয় করিনি।’

নিজের ছবি পোস্টারে দেখে বিব্রত হয়েছেন বলে জানান জেবা জান্নাত। তিনি বলেন, ‘আমি এই প্রজেক্টের আগে-পিছে কোথাও নেই। দীর্ঘদিন হাসান জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে আমার কোনো কাজও হয়নি। সবশেষ তাঁর পরিচালনায় বৈশাখী টিভির সাত পর্বের একটি ধারাবাহিকে অভিনয় করেছিলাম। সেখানে আমার কো-আর্টিস্ট ছিলেন সিয়াম মৃধা। সেই ফুটেজ হয়তো সিনেমায় ব্যবহার করা হতে পারে। যদি তা-ই হয়, তাহলে কীভাবে নাটকের ফুটেজ সিনেমায় ব্যবহার করা হয়! সেটা আবার সেন্সর পায় কীভাবে! পোস্টারে নিজেকে দেখে বিব্রত হয়েছি। আমি স্পষ্টভাবে বলতে চাই, কন্ট্রাক্ট ম্যারেজ নামের কোনো কাজ আমার করা হয়নি, এ ছাড়া সিনেমা করার জন্য আমাকে কোনো পারিশ্রমিকও দেওয়া হয়নি। এমনকি পোস্টারে ছবি ব্যবহার করার আগে অনুমতিও নেওয়া হয়নি। কাউকে না জানিয়ে ফুটেজ বা ছবি ব্যবহার করা উচিত না।’

জেবা জান্নাতের অভিযোগের বিষয়ে জানতে হাসান জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেন তিনি। শুধু বললেন, ‘জেবা জান্নাতের সঙ্গে আমার কথা হয়েছে। পোস্টার প্রকাশের পর ট্রলের শিকার হয়েছে বিধায় সে এমন কথা বলছে।’ তবে এ সিনেমায় জেবা জান্নাত অভিনয় করেছেন কি না তা স্পষ্ট করেননি হাসান জাহাঙ্গীর। ১৫ মে কন্ট্রাক্ট ম্যারেজ মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা।

মুক্তি পাচ্ছে দেশের প্রথম মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’

১৪ মে সিনেমাওয়ালার ফেসবুক পেজে মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রথম মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’। গতকাল

কারাবন্দী মায়েদের জন্য কিম কারদাশিয়ানের মানবিক উদ্যোগ

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা ও কারা সংস্কার নিয়ে কাজ করছেন মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তা কিম

হলিউডে অভিষেক হলো দিশা পাটানির

আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। প্রিয়াঙ্কা চোপড়া

মাতৃত্ব কোনো লুকোচুরির বিষয় নয়— বললেন অপু বিশ্বাস

আজ বিশ্ব মা দিবস। দিনটি মায়েদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর। প্রতিবছর মে মাসের দ্বিতীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

কর্ণফুলীকে দখল-দূষণ থেকে বাঁচাতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

রিমান্ড শেষে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক কারাগারে

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই