ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে : রাশিয়া

আমার বার্তা অনলাইন:
০৮ এপ্রিল ২০২৬, ১৬:২৮

ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ‘একতরফাভাবে বিনা উসকানিতে আগ্রাসী হামলা’ পরিচালনা করেছিল এবং বর্তমানে সেখানে উভয়েরই ‘শোচনীয় পরাজয়’ ঘটেছে বলে মনে করে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাখারোভা গতকাল এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।

গত ২৮ তারিখ তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার মধ্যে দিয়ে শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। টানা ৪০ দিন যুদ্ধ-সংঘাতের পর অবশেষে গত ৭ এপ্রিল ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান এবং যুক্তরাষ্ট্র। ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে ইরানে আর হামলা পরিচালনা করবে না ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সবুজ সংকেত দেওয়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মারিয়া ঝাখারোভার সঙ্গে যোগাযোগ করে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক রেডিও। প্রতিক্রিয়ায় ঝাখারোভা বলেন, “ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে। আমাদের দেশ (এ যুদ্ধের) একদম শুরুর দিকে এই আহ্বান জানিয়েছিল। যুদ্ধের পর প্রথম বিবৃতিতেই আমরা বলেছিলাম যে তাৎক্ষণিকভাবে এই আগ্রাসী হামলা থামানো জরুরি; কারণ, যে পরিস্থিতির কারণে এই যুদ্ধ— সেটি সমাধান সামরিক পদ্ধতিতে নিহিত নেই, বরং এজন্য প্রয়োজন কূটনৈতিক প্রয়াস।”

স্পুটনিক রেডিওকে ঝাখারোভা আরও বলেন, “অবিলম্বে একটি প্রকৃত রাজনৈতিক ও কূটনৈতিক নিষ্পত্তি শুরু করা প্রয়োজন, যা অবশ্যই বিভিন্ন পক্ষের অবস্থানকে যথাযথভাবে বিবেচনা করে আলোচনা প্রক্রিয়ার ওপর ভিত্তি প্রস্তুত করবে।” - সূত্র : আলজাজিরা

আমার বার্তা/এমই

মরক্কোর সাহারা: মালি কর্তৃক তথাকথিত 'সদর'-এর স্বীকৃতি প্রত্যাহারের ঘোষণা

সম্প্রতি মালি প্রজাতন্ত্রের সরকার মরক্কোর সাহারা অঞ্চল সংশ্লিষ্ট এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প

গর্ভবতী নারীদের ভিসা আবেদনে মিথ্যা তথ্য দিতে সাহায্য করে, এমন কিছু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

যুক্তরাষ্ট্রের ওপর কোনো বিশ্বাস নেই, তারা আস্থা অর্জনে ব্যর্থ: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের

কিছু মতপার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ১৪ ঘণ্টার উচ্চপর্যায়ের আলোচনা শেষ হয়েছে। আলোচনা শেষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসির প্রতিনিধিদলের বৈঠক: সহযোগিতার অঙ্গীকার

অবকাঠামো নয়, শ্রেণিকক্ষে জোর দিতে হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ

ইইউ দেশগুলোর সঙ্গে বাণিজ্যে নন-ট্যারিফ বাধা রয়েছে: বাণিজ্যমন্ত্রী

দুপুরে জামিন, বিকেলেই কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের হাত ধরে পরিবেশ সুরক্ষা ও সবুজ ভবিষ্যতের নতুন দিগন্ত

ইসলামী ব্যাংক থেকে ১০২ কোটি টাকার শেয়ার ক্রয়ে দুর্নীতি

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন

আজ অথবা কাল জামিননামা পৌঁছালেই কারামুক্ত হবেন শিরীন শারমিন

আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির

দু-একটা বাদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাতিল হওয়া অধ্যাদেশগুলো নিয়ে বিরোধীদল বিভ্রান্তি ছড়াচ্ছে: আইনমন্ত্রী

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না : বাণিজ্যমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী

ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন

সুন্দরবনে দস্যুবিরোধী সাঁড়াশি অভিযান জোরদার, ৬১ দস্যু আটক ও বিপুল অস্ত্র উদ্ধার

মরক্কোর সাহারা: মালি কর্তৃক তথাকথিত 'সদর'-এর স্বীকৃতি প্রত্যাহারের ঘোষণা

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প