ই-পেপার শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

চীনে শি-পুতিনের রুদ্ধদ্বার বৈঠকে ইরানের ইউরেনিয়াম

আমার বার্তা অনলাইন
২২ মে ২০২৬, ১৫:১৯

বেইজিংয়ে রুদ্ধদ্বার বৈঠকে ইরানের ইউরেনিয়ামের মজুত নিয়ে কথা হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে। বৈঠকে পুতিন ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে শি’র সঙ্গে আলোচনা করেছেন।

গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ও আবাস ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

গত ২০ মে দু’দিনের সরকারি সফরে চীনে গিয়েছিলেন পুতিন। সেই সফরে শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক রুদ্ধদ্বার বৈঠক করেছেন তিনি।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে পেসকভ বলেন, “দ্বিপাক্ষিক চা-বৈঠকের সময় এই ইস্যুতে তাদের মধ্যে আলাপ হয়েছে। (ইরানের ইউরেনিয়াম ইস্যুতে) প্রেসিডেন্ট পুতিন তার প্রস্তাব চীনের প্রেসিডেন্টের সঙ্গে শেয়ার করেছেন।”

তবে বৈঠকে কী আলোচনা হয়েছে— সে সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি পেসকভ।

ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়ামের মজুত আছে। ২০২৫ সালের জুন মাসে এক বিবৃতিতে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণকারী অঙ্গসংস্থা আইএইএ জানিয়েছিল, ইরানের ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান ৬০ শতাংশ। এই মান যদি ৯০ শতাংশে উন্নীত করা যায়— তাহলে এই ইউরেনিয়াম দিয়ে অনায়াসে একের পর এক পরমাণু বোমা তৈরি করা সম্ভব।

ইরানের এই ইউরেনিয়াম দখল করতে গত বছর জুন মাসে দেশটির সামরিক ও পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে চালিয়েছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ১২ দিনের সেই অভিযানে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বেশ কয়েকজন সামরিক ও পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে— তবে ইউরেনিয়ামের দখল পায়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

তারপর একই উদ্দেশে ২৮ ফেব্রুয়ারি ফের ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ বাহিনী এবং টানা ৪০ দিন সংঘাতের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু এখনও ইরানের ইউরেনিয়াম অধরা থেকে গেছে যুক্তরাষ্ট্রের কাছে।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ঘোষণা করার এক সপ্তাহ পর ইরানকে তাদের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরান তাতে সম্মতিও দেয়। তবে যুক্তরাষ্ট্র এতে রাজি নয়।

চীন সফরে শি জিনপিংয়ের সঙ্গে এই প্রস্তাব নিয়েই আলোচনা করেছেন পুতিন।

সূত্র : এএফপি

আমার বার্তা/জেএইচ

কিউবা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কো রুবিও

কিউবা যুক্তরাষ্ট্রের জন্য একটি জাতীয় নিরাপত্তা হুমকি এবং দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতার সম্ভাবনা খুবই

ইরান যুদ্ধের কারণে ছেলের বিয়েতে যাওয়া বাতিল করছেন ট্রাম্প?

ইরান যুদ্ধের কারণে নিজের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না প্রেসিডেন্ট

নিজেদের মজুত বাড়াতে তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত করলো যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ নিশ্চিত করতে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত

ভারতে কেন আলোড়ন তুলেছে জেন–জিদের ‘ককরোচ জনতা পার্টি’

জেন-জি বা নতুন প্রজন্মের নানা উদ্বেগ ও সমস্যা নিয়ে মাত্র পাঁচ দিন আগে যাত্রা শুরু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে শি-পুতিনের রুদ্ধদ্বার বৈঠকে ইরানের ইউরেনিয়াম

চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

চার বছর পর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ, খেলবে সাত ম্যাচ

শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগনে ইমন’ গ্রেপ্তার

তিন দিনের মধ্যে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং: সড়কমন্ত্রী

কিউবা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কো রুবিও

বদলির কথা বলে মোটা অঙ্কের টাকা আদায়, মন্ত্রণালয়ের কর্মচারী গ্রেফতার

ড্রেসিংরুমের বদলে যাওয়া পরিবেশেই সাফল্য দেখছেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ কে এই থমাস ডুলি?

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে : জামায়াত

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

“৩৬ জুলাই”য়ে শেখ হাসিনার কতৃত্ববাদী শাসনের পতন: রাষ্ট্র বিজ্ঞানের তাত্ত্বিক পর্যালোচনা

শুধু ত্বক নয়, সূর্যের ক্ষতি থেকে চুলও বাঁচাবে সানস্ক্রিন

রামিসা হত্যার দ্রুত বিচার হলে বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরবে: সেলিমা রহমান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট

ব্রয়লার ও ডিমের দাম কমলেও বেড়েছে মাছের দাম

আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে বিলম্বিত হয়: মঈন খান

আসামি সোহেল অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল: ডিবিপ্রধান

সুন্দরবনে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার