ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমসহ বিশ্বের বহু ওয়েবসাইটে হঠাৎ বিপর্যয়

ক্লাউডফ্লেয়ার ডাউন
আমার বার্তা অনলাইন:
১৮ নভেম্বর ২০২৫, ২২:০১

বিশ্বব্যাপী ওয়েবসাইটগুলোর নিরাপত্তা ও কনটেন্ট ডেলিভারির সেবা প্রদানকারী বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারে প্রযুক্তিগত জটিলতা দেখা দিয়েছে। এর ফলে সারা বিশ্বের বহু ওয়েবসাইট, নিউজ পোর্টাল ও এ ধরনের মাধ্যমগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়।

আজ মঙ্গলবার সন্ধ্যার পর বিশ্বজুড়ে এ বিপর্যয় ঘটে। দেশি-বিদেশি গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার), চলচ্চিত্র পর্যালোচনাভিত্তিক সাইট লেটারবক্সসহ অসংখ্য সাইটে তখন প্রবেশ করা যায়নি। ব্যবহারকারীরা এসব সাইটে ঢুকতে গেলে একটি বার্তা দেখতে পান। যাতে উল্লেখ করা হয়, ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা (খোলা) সম্ভব হচ্ছে না।

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ক্লাউডফ্লেয়ার ওয়েবসাইটগুলোতে সাইবার আক্রমণ প্রতিরোধ, উচ্চমাত্রার ট্রাফিক নিয়ন্ত্রণ এবং গ্রাহকের কাছে দ্রুত কনটেন্ট পৌঁছে দেওয়াসহ নানা গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকে। যেহেতু বিশ্বব্যাপী চালু থাকা ওয়েবসাইটগুলোর একটি বিশাল অংশ এই প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল, তাই তাদের সিস্টেমে সামান্য ত্রুটি হলেই একসঙ্গে অনেক ওয়েবসাইটে প্রভাব পড়ে।

বাংলাদেশসহ বিশ্বজুড়ে ব্যবহারকারীরা যখন এই সাইটগুলোতে প্রবেশের চেষ্টা করেন, তখন বলা হয়- ‘ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি দেখা দিয়েছে। কয়েক মিনিট পর পুনরায় চেষ্টা করুন।’

বিভ্রাটের বিষয়টি স্বীকার করে তাৎক্ষণিক এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার জানায়, তদন্ত চলছে এবং তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপডেট দেওয়া হবে। এর কিছুক্ষণ পর কর্তৃপক্ষ জানায়, তারা সমস্যাটি চিহ্নিত করেছে এবং দ্রুত সমাধানে কাজ চলছে।

এদিকে, ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরও শুরুতে এই একই সমস্যায় আক্রান্ত হয়েছিল। তবে কিছুক্ষণ পর সাইটটি লোড হলে দেখা যায়, বিশ্বজুড়ে ওয়েবসাইট বিভ্রাটের ঘটনায় রিপোর্টের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে। এতে স্পষ্ট হয়, ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে বিশ্বজুড়ে হাজারো ওয়েবসাইট অচল হয়ে পড়েছিল।

ঠিক কতগুলো ওয়েবসাইট এই বিপর্যয়ে আক্রান্ত হয়েছে, তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ক্লাউডফ্লেয়ারের মতো গুরুত্বপূর্ণ সার্ভিসে বড় ধরনের ত্রুটি দেখা দিলে একযোগে বহু সাইট অচল হয়ে যাওয়ার ঘটনা ঘটে এবং এটাই প্রথম নয়। এর আগেও এই ধরনের পরিস্থিতি হয়েছে, যা ইন্টারনেট অবকাঠামোর এক প্রতিষ্ঠানকেন্দ্রিক নির্ভরতার ঝুঁকিকে আবারও সামনে এনেছে।

আমার বার্তা/এমই

শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কর্ণাটকের কড়া সিদ্ধান্ত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য সাইবার হামলার

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে

টার্গেট আইটির কার্যক্রম শুরু

দেশের তথ্যপ্রযুক্তি খাতে কার্যক্রম পরিচালনা করছে টার্গেট আইটি প্রতিষ্ঠান। ২০২৬ সালের শুরুতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ওয়েব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ভারত থেকে আজ বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন

যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধ কবে শেষ হবে ঠিক করবে ইরান: আইআরজিসি

১০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ব্রাহ্মণবাড়ীয়ায় কাপড়ের দোকানে অনিয়মের দায়ে অর্থ দন্ড

লেবাননে বেআইনিভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল: এইচআরডব্লিউ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

একটি রাজনৈতিক শক্তি নারীদের ঘরে আটকে রাখার চেষ্টা করে: ফখরুল

সম্ভাব্য সংকট বিবেচনায় রেখে অর্থনৈতিক পরিকল্পনা করা হচ্ছে: অর্থমন্ত্রী

কনস্যুলার অ্যাক্সেস পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শায়খ আহমাদুল্লাহর বৈঠক

দেশে জ্বালানি তেল-ভোজ্যতেলের কোনো সংকট নেই: বাণিজ্যমন্ত্রী

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়

শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার : শিক্ষামন্ত্রী

উজবেকদের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি করে প্রজ্ঞাপন জারি

ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচি নেওয়ার অঙ্গীকার ইউএনডিপির

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেবে তুরস্ক