ই-পেপার শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

রাজনৈতিক পরিবর্তনের সাফল্য শুধু নির্বাচনে সীমাবদ্ধ নয়: ইইউ রাষ্ট্রদূত

আমার বার্তা অনলাইন:
১০ অক্টোবর ২০২৫, ০৯:৩০
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার/ফাইল ছবি

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, রাজনৈতিক পরিবর্তনের সাফল্য শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তা নির্ভর করে আইনের শাসন, মৌলিক অধিকার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সংস্কারের ওপর।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সিপিডি আয়োজিত ‘প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহি নিশ্চিত করতে পারবে’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন সিপিডির এ গবেষণা কার্যক্রমে অর্থায়ন করেছে।

রাষ্ট্রদূত মিলার বলেন, প্রশ্ন হলো, কীভাবে এই রাজনৈতিক পরিবর্তনের সাফল্য পরিমাপ করা যায়? এর উত্তর শুধু নির্বাচনে নয়, বরং সংস্কার বাস্তবায়নে নিহিত। এখানেই ‘জবাবদিহি বাড়াতে উচ্চকক্ষের ভূমিকা’ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়ায় সহায়তা করছে এবং আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রস্তুতিতে অংশীদার হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন এখানে আছে আপনাদের দেশের রাজনৈতিক ট্রানজিশনকে সহায়তা করার জন্য। আমরা বাংলাদেশ নির্বাচন কমিশন, আন্তর্জাতিক ও দেশীয় অংশীদারদের সঙ্গে কাজ করছি।

তিনি জানান, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশ সফর করেছে, যারা সম্ভাব্য একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর উপযুক্ততা ও বাস্তবতা মূল্যায়ন করেছে।

‘আমরা নিশ্চিত করতে চাই, আসন্ন নির্বাচন যেন আন্তর্জাতিক মান অনুযায়ী অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়’- বলেন মাইকেল মিলার।

ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ বিশ্বের অনেক দেশের মতো গণতান্ত্রিক পশ্চাৎপসরণ বা ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিংয়ের ধারায় পা দেয়নি।

তিনি বলেন, বাংলাদেশ এমন এক দেশ, যা গণতন্ত্রের বিপরীতে চলমান বৈশ্বিক ধারা থেকে নিজেকে রক্ষা করছে, যদিও গত ১৪ মাসে কোনো সংসদ অধিবেশন হয়নি। তবুও ইউরোপীয় ইউনিয়ন সংসদ সচিবালয়কে সহায়তা অব্যাহত রেখেছে, যেন পরবর্তী সংসদ আইন প্রণয়ন ও নির্বাহী তদারকি কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারে।

মাইকেল মিলার বলেন, কার্যকর সংসদীয় তদারকি ও জবাবদিহির জন্য পাঁচটি দিক সবচেয়ে গুরুত্বপূর্ণ—সংসদীয় কমিটিকে আরও শক্তিশালী করা এবং গবেষণা ও বিল পর্যালোচনায় সহায়তা বৃদ্ধি; উন্মুক্ত ও প্রমাণনির্ভর আইন প্রণয়ন প্রক্রিয়া নিশ্চিত করা; বিশ্বাসযোগ্য বাজেট তদারকি ও নিরীক্ষা কার্যক্রম সক্রিয় করা; সংসদীয় প্রতিবেদন ও অগ্রগতি ড্যাশবোর্ডের মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি এবং তথ্যপ্রাপ্তি, গবেষণা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা।

তিনি বলেন, সংসদ, গবেষণা প্রতিষ্ঠান ও নাগরিক সমাজ একসঙ্গে কাজ করলে একটি বাস্তবধর্মী ও জবাবদিহিপূর্ণ আইন প্রণয়ন কর্মসূচি তৈরি করা সম্ভব।

মাইকেল মিলার আরও বলেন, আমি ইচ্ছাকৃতভাবে আমার মন্তব্যগুলো আপনাদের অভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরে রেখেছি, কারণ সেটি আপনাদের বিষয়। তবে আমি বিশ্বাস করি, আমি যে বাস্তবধর্মী কর্মসূচির কথা বলেছি, তা বাংলাদেশের মতো দেশে সম্পূর্ণ বাস্তবায়নযোগ্য।

তিনি আরও বলেন, এটি জবাবদিহি বাড়াবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সাধারণ নাগরিকরাই এর সুফল অনুভব করবেন। আরও পূর্বানুমানযোগ্য নীতি, উন্নত শাসনব্যবস্থা এবং জনঅর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হবে।

ইইউ রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, নাগরিক সমাজ, সরকার, সংসদ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে অংশীদারত্বে কাজ চালিয়ে যেতে প্রস্তুত। আপনাদের এ গুরুত্বপূর্ণ যাত্রায় আমরা পাশে থাকবো।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু