ই-পেপার রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মন্দা মোকাবিলায় সাহসী বৈশ্বিক নীতির আহ্বান আইএমএফ প্রধানের

আমার বার্তা অনলাইন
১০ অক্টোবর ২০২৫, ১১:৪২

বৈশ্বিক বৈষম্য বাড়ছে। কমছে প্রবৃদ্ধি। একই সঙ্গে বাড়ছে ঋণের চাপ। এমন প্রেক্ষাপটে বিশ্ব নেতাদের সাহসী ও সমন্বিত নীতি সংস্কারের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি সতর্ক করে বলেছেন, ‘জরুরি পদক্ষেপ না নিলে বৈশ্বিক অর্থনীতি কম প্রবৃদ্ধি ও উচ্চ ঋণে আটকে যাবে।’

জর্জিয়েভা বলেন, ‘গত এক বছরে বিশ্ব অর্থনীতি বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। ডিজিটালাইজেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, জনসংখ্যার ধারা ও বৈশ্বিক বাণিজ্য-নীতির রদবদল বিশ্ব অর্থনীতিকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।’

তিনি বলেন, ‘সাম্প্রতিক ধাক্কা সামলে নিলেও সামনের দিনগুলো তেমন আশাব্যঞ্জক নয়। আগামী পাঁচ বছরের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস দাঁড়িয়েছে মাত্র ৩ শতাংশে, যা যুদ্ধপরবর্তী দীর্ঘমেয়াদি গড় ৩ দশমিক ৭ শতাংশের তুলনায় অনেক নিচে।

অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি বিষয়ে তিনি বলেন, ‘দেশগুলোকে এখনই স্থিতিশীলতা রক্ষা, ঋণ টেকসই রাখা এবং প্রবৃদ্ধি বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে হবে। সময় বদলাচ্ছে, নীতিনির্ধারণ আরও জটিল হচ্ছে, তবে চ্যালেঞ্জের মধ্যেই সুযোগ লুকিয়ে আছে। এখনই সেই সুযোগ কাজে লাগাতে হবে।’

সদস্য দেশগুলোর ঋণের সুদ কমাতে চার্জ ও সারচার্জ নীতিতে পরিবর্তন আনা হয়েছে, যা বছরে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার সাশ্রয় করবে। এতে যেমন সদস্য দেশগুলোর চাপ কমবে, তেমনি আইএমএফের আর্থিক সুরক্ষা আরও শক্ত হবে

দেশীয় সংস্কার ও বৈশ্বিক সহযোগিতার তাগিদ

আইএমএফ প্রধানের মতে, ‘প্রথমেই প্রতিটি দেশকে নিজেদের অর্থনীতি গোছাতে হবে। উৎপাদনশীলতা বাড়ানো, স্থানীয় প্রবৃদ্ধি শক্তিশালী করা এবং ভবিষ্যতের ধাক্কা মোকাবিলায় আর্থিক সুরক্ষা পুনর্গঠন জরুরি। পাশাপাশি আর্থিক স্থিতিশীলতা জোরদার করা ছাড়া স্থায়িত্ব আসবে না।’

তবে তিনি মনে করেন, ‘অনেক চ্যালেঞ্জ জাতীয় সীমানা ছাড়িয়ে গেছে। তাই দেশগুলোর মধ্যে সহযোগিতামূলক নীতি গ্রহণ এখন সময়ের দাবি।’

আইএমএফের পদক্ষেপ

জর্জিয়েভা বলেন, ‘আইএমএফ এরই মধ্যে নিজেদের শক্তিশালী অবস্থানে রেখেছে। তাদের ব্যালান্স শিট দৃঢ় এবং সুরক্ষা তহবিলও লক্ষ্যমাত্রার বেশি। করোনার সময় যে ঋণসীমা বাড়ানো হয়েছিল, তা বজায় রাখা হয়েছে, যেন সংকটে থাকা দেশগুলো যথেষ্ট সহায়তা পেতে পারে।’

দারিদ্র্য বিমোচন ও প্রবৃদ্ধি তহবিল সংস্কারের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে সহায়তার সক্ষমতা বাড়ানো হয়েছে বলে জানান জর্জিয়েভা।

‘সদস্য দেশগুলোর ঋণের সুদ কমাতে চার্জ ও সারচার্জ নীতিতে পরিবর্তন আনা হয়েছে, যা বছরে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার সাশ্রয় করবে। এতে যেমন সদস্য দেশগুলোর চাপ কমবে, তেমনি আইএমএফের আর্থিক সুরক্ষাও আরও শক্ত হবে।’ বলেন তিনি।

সমন্বিত ভবিষ্যতের দৃষ্টি

আইএমএফ প্রধান মনে করেন, ‘দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক নিরাপত্তার শর্ত তৈরিই তাদের মূল দায়িত্ব। বৈষম্য বেড়ে যাওয়া ও ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ব অর্থনীতি নতুন চাপে থাকলেও সাহসী নীতি সিদ্ধান্তের মাধ্যমেই টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।’

আএমএফ প্রধান আরও বলেন, ‘সময় বদলায়, কিন্তু আমাদের লক্ষ্য অপরিবর্তিত। সঠিক নীতি প্রয়োগ করতে পারলে আরও ভারসাম্যপূর্ণ, টেকসই ও সমৃদ্ধ বিশ্ব গড়া সম্ভব।’

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু